টেক বার্তা

১৪০ কিমি চলবে এক চার্জে, মাত্র ১৫,০০০ টাকায় বাড়ি নিয়ে আসুন Hero এর এই স্কুটি

পেট্রোল-ডিজেলের মূল্যবৃদ্ধি রীতিমত নাস্তানাবুদ করে তুলেছে মধ্যবিত্তদের। অন্যদিকে পরিবেশ দূষণের ভবিষ্যৎ ফলাফলের ভয়াবহতা দেখে অনেকেই আজকাল সচেতন হচ্ছেন। বিশেষ করে বর্তমানে ইলেকট্রিক বাইক বা গাড়ি কেনার প্রবণতা বৃদ্ধি পাচ্ছে ভারতীয়দের মধ্যে। একদিকে জীবাশ্ম জ্বালানির মূল্যবৃদ্ধির কোপ থেকে নিস্তার পাওয়া যাবে এবং অন্যদিকে পরিবেশকেও কিছুটা হলেও রক্ষা করা যাবে এই বৈদ্যুতিক যানবাহন ব্যবহার করে। তাইতো আজকাল সরকারও দেশবাসীকে ইলেকট্রিক যানবাহন ব্যবহার করার জন্য উৎসাহিত করছে। পাশাপাশি কিছু জনপ্রিয় কোম্পানি ইলেকট্রিক স্কুটি বা বাইক লঞ্চ করছে মাসে মাসে।

জনপ্রিয় বাইক প্রস্তুতকারী কোম্পানি হিরো এবার পা দিচ্ছে ইলেকট্রিক স্কুটি মার্কেটে। তারা লঞ্চ করে দিয়েছে তাদের এন্ট্রি লেভেল স্কুটার Optima CX Dual। এই স্কুটারে রয়েছে ব্যাপক সব ফিচার এবং এর পারফরম্যান্স মনে ধরার মত। এই বাজেট ইলেকট্রিক স্কুটি এক চার্জে ১৪০ কিমি যেতে পারে। এতে ১২০০ ওয়াট ইলেকট্রিক মোটরের সাথে ৫১.২V এর ব্যাটারি প্যাক রয়েছে।

এই হিরো কোম্পানির নতুন ইলেকট্রিক স্কুটি অপটিমা সিএক্স ডুয়াল স্কুটিরের সর্বোচ্চ গতিবেগ ৪৫ কিমি প্রতি ঘন্টা। এটি সাধারণত ৪ ঘটায় পুরো চার্জ হয়। কিন্তু এর আবার একটি ফাস্টিং মোড রয়েছে যাতে এটি ২ ঘন্টায় চার্জ হতে পারে। এছাড়াও এই স্কুটিতে ঠাসা রয়েছে একাধিক অত্যাধুনিক ফিচার ও প্রযুক্তি। এই ইলেকট্রিক স্কুটির এক্স শোরুম মূল্য ৮৫,৪৪৩ টাকা। এটি আপনি মাত্র ১৫,০০০ টাকা ডাউন পেমেন্ট করে বাড়ি নিয়ে যেতে পারেন। আপনি যদি বাজেট রেঞ্জে একটি ইলেকট্রিক স্কুটি কিনতে চান, তাহলে এই Hero Optima CX Dual সমন্ধে ভেবে দেখতে পারেন।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026