দেশ

Nirav Modi: PNB কাণ্ডে বড়ো সাফল্য, ইডির হতে ১৭ কোটি টাকা তুলে দিলেন নিরব মোদীর বোন

দাদার বিরুদ্ধে গিয়ে এনফর্সমেন্ট ডিরেক্টরেটকে ১৭ কোটি টাকা ফেরত দিলেন নীরব মোদির বোন পূরবী মোদি। এর ফলে ইডির ক্লিনচিটের তালিকা নাম উঠল পূরবী মোদি এবং তার স্বামী মায়নক জইনের। লন্ডনের ব্যাংক একাউন্ট থেকে ১৭ কোটি টাকা ফেরত পেয়েছে ইডি। তারা জানিয়েছে, লন্ডনে বোনের নামে ব্যাংক অ্যাকাউন্ট খুলে সেখান ১৭ কোটি টাকা গচ্ছিত রেখে ছিলেন নীরব মোদী। সেই টাকাই ফেরত পেলেন অফিসাররা।

এদিন বিবৃতিতে জানানো হয়েছে, “নিরব মোদী তার নিজের বোন পূরবী মোদীর নামে লন্ডনের ব্যাংক একাউন্টে ১৭.২৫ কোটি টাকা জমা রেখেছিলেন। সেই টাকাই এদিন ভারত সরকারের ব্যাংক একাউন্টে ট্রান্সফার করলেন পূরবী মোদি।” ফলে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক জালিয়াতি কাণ্ডে আরো ১৭ কোটি টাকা ফেরত পেল ভারত সরকার। অন্যদিকে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের টাকা তছরুপ করার মামলায় বর্তমানে পুলিশের জালে নিরব মোদি। নিরব আগে ব্রিটেনে আত্মগোপন করেছিল, কিন্তু তারপর বৃটেনের পুলিশ নিরব মোদীকে গ্রেফতার করে। বর্তমানে নীরব মোদী ব্রিটেনের জেলে বন্দি রয়েছেন। কিছুদিন আগেই, নিরব মোদী কে ভারতে ফেরা নিয়ে সবুজ সংকেত দিয়েছে ব্রিটেন সরকার।

এই রায়কে পাল্টা চ্যালেঞ্জ জানানোর আবেদন জানিয়ে ব্রিটেনের আদালতে আর্জি দায়ের করেছেন নিরব। অন্যদিকে, এই একই আদালত বিজয় মাল্যকে ভারত সরকারের হাতে তুলে দেওয়ার নির্দেশে দিয়েছিল। আরেক অভিযুক্ত মেহুল চক্সী ডমিনিকাতে ধরা পড়েছে। সেখানকার আদালতে তার প্রত্যর্পণের বিষয়টি নিয়ে বর্তমানে মামলা চলছে।

কিছুদিন আগেই এই ৩ জনের নামে থাকা বেশ কিছু টাকা ব্যাংকের নামে তুলে দিয়েছিল ইডি। ৯ হাজার ৩৭১ কোটি টাকা তুলে দিয়েছিল ইডি। জানা যাচ্ছে এই ৩ জন মিলে ২২ হাজার কোটির বেশি টাকা জালিয়াতি করেছে। এখনো অবধি ইডি ১৮ হাজার কোটির কিছু বেশি টাকা উদ্ধার করতে পেরেছে। ৮০ শতাংশ টাকা উদ্ধার হযেছে এবং আরও বাকি সম্পত্তি এবং বাকি টাকা উদ্ধার করেছে বর্তমানে ভারত সরকার।

John Fabian

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026