বিনোদন

‘সঠিক পথে হাঁটলে একটা জীবনই যথেষ্ট’ : শ্রাবন্তী

টলিগঞ্জের দুই চর্চিত বিচ্ছন্ন দম্পতি হল নুসরত-নিখিল আর শ্রাবন্তী -রোশন সিং। এই দুই জুটির সম্পর্কে এখন সিনেমার মতো ট্যুইস্ট। গত বছর অক্টোবর থেকে আলাদা থাকা শুরু করেছেন রোশন-শ্রাবন্তী। নায়িকার এই তৃতীয় বিয়েও ভাঙা নিয়ে গত বছর নিয়ে শোরগরম থাকে। বছর ঘুরতে না ঘুরতে এই বিয়ের ভাঙন নিয়ে কম কথা শুনতে হয়নি শ্রাবন্তীকে। এমনকি দুজন দুজনকে আনফলো করতে পিছপা হননি। বরং আলাদা হয়েও সোশ্যাল মিডিয়াতে শুরু হয় নানান তরজা। সময় অনেকটা পেরিয়ে গিয়েছে। তবে ফের নিজের প্রথম স্ত্রীর সাথেই ঘর বাঁধার ইচ্ছা জানিয়েছেন রোশন।

তবে অভিনেত্রী রোশনের সাথে থাকবে কিনা তা নিয়ে এখনো অনেক ধোঁয়াশা আছে। তবে এর মাঝেই নিজের চতুর্থ প্রেমে মজেছেন অভিনেত্রী। ইনি আবার অভিনেত্রীর পড়শী কুটুম। এই ‘চর্চিত প্রেমিকের নাম অভিরূপ নাগ চৌধুরী। নামী একজন ব্যবসায়ী। এই জুটির প্রেম এখন এই লকডাউনে বেশ এগিয়ে গিয়েছে ধাপ বাই ধাপ। আর জমেও উঠেছে। শ্রাবন্তী চ্যাটার্জির জীবনে এই নতুন বসন্ত বেশ ভালোই উপভোগ করছেন। এমনকি নিজের ফ্ল্যাটেই কিছুদিন আগে অভিরুপের জন্মদিন উদযাপন করেছেন। নিজের প্রেমিককে এক দামী হীরের আংটি উপহার ও দিয়েছেন। বোঝাই যাচ্ছে, রোশনের থেক্র অভিনেত্রী মুভ অন করেছেন।

আরও পড়ুন : প্রতিশোধ নয়, শান্তির খোঁজ পেয়েছেন অভিনেত্রী শ্রাবন্তী

এসবের মাঝে নিজের ইন্সটাগ্রাম হ্যান্ডেলে অভিনেত্রী বেশ ভালোই সক্রিয়। গতকাল অর্থাৎ বৃহস্পতিবার নিজের ইনস্টাগ্রামে শ্রাবন্তী একটি ছবি পোস্ট করে একটি সেলফির আর ক্যপশানে লেখেন ‘জীবন একটাই, একবারই বাঁচার সুযোগ আসে,সঠিক পথে হাঁটলে একটা জীবনই যথেষ্ট’। এই ক্যপশান যথেষ্ট প্রাণভরে বাঁচতে চাইছেন নায়িকা। এই ক্যপশান কি অভিরুপের জন্য। তবে এর উত্তর এখনো পাওয়া যায়নি। সম্প্রতি অভিনেত্রী বিজেপিতে অংশগ্রহণ করেছিলেন। ভোটে হেরে যাওয়ার পর আর রাজনীতির পথে না হেঁটে নিজের পুরোনো কাজে মন দিয়েছেন অভিনেত্রী।

এতদিন অভিনেত্রীকে বিভিন্ন রকম সিনেমাতে দেখা গিয়েছে। এমনকি কিছু রিয়ালিটি শোয়ের বিচারক, সঞ্চালিকা হিসেবে ও দেখা গিয়েছে। তবে এবার অভিনেত্রী পা রাখছেন ওয়েব সিরিজে। হইচইয়ের ‘দুজনে’ ওয়েব সিরিজে অভিনয় করেছেন তিনি। বিপরীতে আছেন সোহম চক্রবর্তী। আগামী ৯ জুলাই ‘হইচই’ প্ল্যাটফর্মে দেখা যাবে এই সিরিজ। ইতিমধ্যে এই নতুন ওয়ে সিরিজের ট্রেলার মুক্তি পেয়েছে যা বেশ প্রশংসা পেয়েছে।

Pritisha Dey

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026