PNB জালিয়াতি মামলায় নীরব মোদীর প্রায় ৩৩০ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করল ইডি
পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে অার্থিক জালিয়াতির কারনে অপরাধী ও পলাতক হিরে ব্যবসায়ী নীরব মোদির ৩২৯ কোটি ৬৬ লক্ষ টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করার কথা জানিয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। এক বিবৃতির মাধ্যমে তদন্তকারী সংস্থা ইডি জানিয়েছে, মুম্বাইয়ের ওরলির সমুদ্র মহলের কাছে চারটি ফ্ল্যাট, জয়সলমীরে একটি উইন্ড মিল, আলিবাগে সমুদ্রের পাড়ে খামার বাড়ি, জমি, সংযুক্ত আরব আমিরশাহিতে একটি ফ্ল্যাট, লন্ডনের একটি ফ্ল্যাট, ব্যাঙ্ক ডিপোজিট, শেয়ার সব মিলিয়ে প্রচুর পরিমাণ সম্পত্তি বাজেয়াপ্ত করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি।
মুম্বাইয়ে পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের বিপুল পরিমাণ টাকা তছরুপের কারনে নীরব মোদি সহ তাঁর আত্মীয় মেহুল চোকসির বিরুদ্ধে তদন্ত করছে ইডি। জানা গিয়েছে, মেহুল চোকসি নীরব মোদির কাকা। গত ৮ই জুন মুম্বাইয়ের আদালত এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)-কে নীরব মোদির সম্পত্তি বাজেয়াপ্ত করার ক্ষমতা প্রদান করে। এরপরই মাঠে নামে বিশেষ দল। সিবিআই ও ইডির যৌথ তদন্তের মাধ্যমে জানা গিয়েছে, নীরব মোদি টাকা তছরুপের একটি মোটা টাকার অংশ নিজের আত্মীয়দের ব্যাঙ্ক অ্যাকাউন্টে রেখেছেন। ২০১৯ সালের ৫ই ডিসেম্বর মুম্বাইয়ের ওই বিশেষ আদালত নীরব মোদিকে পলাতক টাকা তছরুপের অপরাধে অপরাধী বলে ঘোষণা করেছে।
চলতি বছরের মার্চ মাসে লন্ডনে গ্রেফতার হন নীরব মোদি। এখন তিনি ব্রিটেনের একটি জেলে বন্দীদশা কাটাচ্ছেন। তবে নীরব মোদিকে ভারতে আনার চেষ্টা চালিয়ে যাচ্ছে সিবিআই। তবে কেন্দ্রীয় আইনমন্ত্রী রবিশংকর প্রসাদ একটি চাঞ্চল্যকর দাবি করেছেন। তিনি জানিয়েছেন, নীরব মোদিকে ভারতে প্রত্যর্পণের কাজে বাধা দিচ্ছেন এক কংগ্রেস সদস্য এবং হাইকোর্টের প্রাক্তন বিচারপতি।
বাংলায় কি আবার লকডাউন ফিরতে চলেছে? মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাম্প্রতিক মন্তব্য ঘিরে রাজ্যজুড়ে নতুন করে…
বিধানসভা ভোটের আগে বড় বড় প্রতিশ্রুতি দিয়ে চমক দিতে চলেছে বিজেপি। রাজনৈতিক মহলে জোর জল্পনা—ক্ষমতায়…
মাসে বসে বসেই ১৭,০০০ টাকা ইনকাম—শুনতে অবিশ্বাস্য লাগছে? কিন্তু পোস্ট অফিসের একটি স্কিমে ঠিক এভাবেই…
LPG সংকটের মধ্যে কেন্দ্র বড় ঘোষণা করেছে। পাইপলাইন গ্যাস (PNG) ব্যবহারে উৎসাহ দিতে ৫০০ টাকার…
আবেদন করেও এখনও অনেকেই যুবসাথীর টাকা পাননি—এই নিয়ে রাজ্যজুড়ে বাড়ছে উদ্বেগ। অনেকেই চিন্তায় পড়েছেন, আদৌ…
আন্তর্জাতিক অস্থিরতার প্রভাব পড়েছে সোনার বাজারে। একদিনেই সোনার দামে বড় উত্থান দেখা গেছে, যা ক্রেতা…