নিউজ

নির্ভয়া কান্ড : নতুন করে ফাঁসির দিন ঘোষণা আদালতের

সোমবার দিল্লির পাতিয়ালা কোর্ট রায় দিল আগামী ৩ মার্চ সকাল ৬ টাস ফাঁসি দেওয়া হবে নির্ভয়া ধর্ষণকাণ্ডের চার দোষী কে। নির্ভয়ার চার ধর্ষক-খুনির ফাঁসির তারিখ এর আগেও বহুবার ঠিক হলেও বারবার দোষীদের আবেদনে পিছিয়ে যায় সেই তারিখ। গত ১ ফেব্রুয়ারি ভোর ৬ টায় ফাঁসির কথা ছিল। তবে আইনি জটিলতায় তা পিছিয়ে গিয়েছিল।

অপরদিকে ফাঁসির নির্দেশে এখনো খুশি হতে পারছেন না নির্যাতিতার মা আশাদেবী, কারণ এর আগেও বহুবার ফাঁসির পরোয়ানা জারি করা হলেও তা পিছিয়ে গেছে। এখনও সন্তোষ প্রকাশ করছেন না তিনি। তিনি বলেন দীর্ঘ সময় ধরে লড়াই করার পরেও এই নিয়ে তিনবার মৃত্যু পরোয়ানা জারি করা হল, তবে তিনি আশা রাখছেন 3 মার্চ অবশেষে দোষীরা শাস্তি পাবে। দোষীদের পৃথক মৃত্যুদণ্ডের দাবিতে কেন্দ্রীয় আইনজীবীরা আদালতে গেলে পরবর্তী শুনানির তারিখ দেওয়া হয় ২০ ফেব্রুয়ারি, যদিও ওই তারিখের পূর্বেই ফাঁসি নতুন দিন নির্ধারণ করা হয়েছে।

আরও পড়ুন : পুরভোটের প্রাক্কালে রাজ্যবাসীর মন জয়ে বড়সড় ঘোষণা রাজ্যের

চার দোষীর মধ্যে তিনজনের আর নতুন করে আইনি সহায়তা পাওয়ার সম্ভাবনা নেই। তবে এই ঘটনায় দোষী বিনয় শর্মা ইতিমধ্যেই অনশন শুরু করে দিয়েছে। তার আইনজীবী দাবি করেছেন মানসিকভাবে অসুস্থ বিনয়।শুনানির শুরুতেই সোমবার এ কথা সুপ্রিম কোর্টে জানায় জেল কর্তৃপক্ষ। এখন দেখার যে ৩ মার্চ অবশেষে দোষীরা শাস্তি পায়, নাকি আবার আইনের বেড়াজালে নিজেদের শাস্তির সময় পিছিয়ে দেয় দোষীরা। ২০১২ সালে দিল্লিতে নির্ভয়ার গণধর্ষণ ও খুনে মোট ৫ প্রাপ্তবয়স্ককে দোষী সাব্যস্ত করা হয়। পবন গুপ্ত, মুকেশ সিংহ, বিনয় শর্মা, অক্ষয় ঠাকুর সিংহ, ও রাম সিং, এদের মধ্যে রাম সিং আগেি তিহার জেলে আত্মহত্যা করেছে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026