অরূপ মাহাত: সামনেই কলকাতা কর্পোরেশন সহ রাজ্যের বিভিন্ন পুরসভার নির্বাচন। সেই নির্বাচনে নিজেদের হারানো ভোটব্যাংক ফিরে পেতে মরিয়া রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস। গত লোকসভা নির্বাচনের পর থেকে বিজেপি ঘাড়ের কাছে নিশ্বাস ফেলছে। রাজ্যের ৪২ টি লোকসভা কেন্দ্রের মধ্যে ১৮ টিতে জয়লাভ করেছে গেরুয়া শিবির। এই অবস্থায় পুরসভার দখল নিজেদের হাতে রাখতে বড়সড় ঘোষণা শাসকদলের।
‘স্বাস্থ্যসাথী’ প্রকল্পকে হাতিয়ার করে রাজ্যবাসীর মন জয় করতে উদ্যোগ নিয়েছে রাজ্য। রাজ্য সরকারের তরফে বিবৃতি জারি করে জানানো হয়েছে, দারিদ্র্য সীমার নীচে বসবাসকারী রাজ্যের সমস্ত মানুষের জন্য স্বাস্থ্য সুরক্ষার বন্দোবস্ত করতে চলেছে রাজ্য। আগামী ২৮ শে ফেব্রুয়ারির মধ্যে মধ্য কলকাতা অঞ্চলে বসবাসকারী ১ লক্ষ ৫০ হাজার সংশোধিত বিপিএল তালিকাভুক্ত পরিবারের হাতে ‘স্বাস্থ্যসাথী’ কার্ড তুলে দেওয়া হবে বলে জানিয়েছে রাজ্য।
এই ‘স্বাস্থ্যসাথী’ প্রকল্পের মাধ্যমে ৫ লক্ষ টাকা পর্যন্ত চিকিৎসার সুবিধা পাবেন দারিদ্র্য সীমার নীচে বসবাসকারী গরীব মানুষেরা। ইতিমধ্যে রাজ্যের প্রায় ৭ কোটি মানুষের কাছে এই প্রকল্পের সুবিধা পৌঁছে দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল সরকার।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…