শীত অবশেষে বিদায় নেওয়ার মুহূর্তে ফের একবার তাপমাত্রার পারদ কিছুটা নামল রাজ্যে। গত কয়েকদিনের তুলনায় আবার তাপমাত্রার পারদ নামল কিছুটা। রবিবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ১৬.১ ডিগ্রী সেলসিয়াস স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি কম।
আজ সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৮.৭ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রী কম। শুক্রবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৫.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে দুই ডিগ্রি কম ছিল। বৃহস্পতিবারে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৮.৫ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিক।
শনিবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৭.১ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি কম ছিল আর সর্বোচ্চ তাপমাত্রা বেড়ে হয়েছিল ২৯.৪ ডিগ্রি সেলসিয়াস, যা স্বভাবিকের থেকে এক ডিগ্রি বেশি ছিল। আগামী কয়েকদিন সকাল ও সন্ধ্যার দিকে হালকা শীত অনুভূত হবে। বেলা বাড়ার সাথে সাথে তাপমাত্রা বাড়বে। যার ফলে দুপুরের দিকে গরম অনুভূত হবে কলকাতায়। বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই, পরিষ্কার আকাশের দেখা মিলবে। বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ সর্বনিম্ন ২৯ শতাংশ , সর্বোচ্চ ৯৩ শতাংশ। গত ২৪ ঘন্টায় কোনও বৃষ্টি হয়নি শহরে। গত ২৪ ঘন্টায় শহরের তাপমাত্রা দেখলেই বোঝা যাচ্ছে যে বিদায় বেলায়ও কিছুতেই একেবারে যেতে চাইছে না শীত। কিন্তু খুব শীঘ্রই বসন্তের আগমনে শীত বিদায় নেবে।
আরও পড়ুন : কাজ শুরু দেড় বছরের মধ্যে মালদার ফারাক্কা ব্রিজ ভেঙে মৃত্যু অন্তত ৪
এবার শীতের আগমন সময়ের থেকে কিছুটা দেড়িতে হয়েছিল কিন্তু শীত যে এমন লম্বা ইনিংস খেলবে তা অনুমান করা যায়নি। এবছর ফেব্রুয়ারিতে শীত রেকর্ড করে ফেলেছে। ফেব্রুয়ারী মাস তাপমাত্রার পারদ এতটাই কমেছে যে তা রীতিমতো কাপিয়ে দিয়েছে রাজ্যবাসীকে। যদিও এবছর দীর্ঘ সময় ধরে শীত উপভোগও করা গেছে। তাই লম্বা ইনিংসের শেষবেলায়ও রান নিয়ে যাচ্ছে শীত, হতে চাইছে না আউট।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…