সম্প্রতি নেটদুনিয়ায় একটি ভোজপুরি গান ভীষণরকম ভাইরাল হয়েছে। এই গানে দেখা মিলেছে ভোজপুরি ফিল্ম ইন্ডাস্ট্রির তিন জনপ্রিয় প্রথম সারির তারকাকে। ভাইরাল হওয়া গানে আম্রপালি দুবে, দীনেশ লাল যাদব ও মোনালিসাকে দেখা গিয়েছে। এনারা তিন জনেই ভোজপুরি ইন্ডাস্ট্রির অন্যতম তিন প্রথম সারির তারকা। ভিডিওতে তাদের রোমান্স রীতিমতো উষ্ণতা ছড়িয়েছে, তা বলাই বাহুল্য। সম্প্রতি একটি জনপ্রিয় ভোজপুরি ইউটিউব চ্যানেলের মাধ্যমে এই ভিডিওটি শেয়ার করা হয়েছে সোশ্যাল মিডিয়ার পাতায়, যার ভিউজ এই মুহূর্তে কোটিতে কথা বলছে।
মোনালিসা ও আম্রপালি দুবে দুজনেই ভোজপুরি ফিল্ম ইন্ডাস্ট্রির অন্যতম দুই প্রথম সারির জনপ্রিয় তারকা। সাম্প্রতিক ভাইরাল হওয়া ভিডিওতে দীনেশ লাল যাদবের সাথে দুজনকেই ঘনিষ্ঠ হতে দেখা গিয়েছে। ‘মাথা ফেল হো গালি’ এই জনপ্রিয় ভোজপুরি গানের সাথেই দেখা মিলেছে তাদের। পর্দায় একইসাথে এই দুই অভিনেত্রীকে নিয়ে রাত কাটিয়েছেন তিনি। কখনো আম্রপালির ঘরে, আবার কখনো মোনালিসার ঘরে দেখা মিলেছে নীরাহুয়ার। কিছুটা বিপদে পড়েই এভাবে দুজনের কাছাকাছি আসতে হয়েছে তাকে। তবে পর্দায় অভিনেতার এমন অবস্থা দেখে যে দর্শকরাও বেজায় মজা পেয়েছেন, তা আর আলাদাভাবে বলার অপেক্ষা রাখছে না। পর্দায় দুজনের সাথেই একেবারে গদগদ প্রেমের দৃশ্যে দেখা মিলেছে দীনেশ লাল যাদবের। উল্লেখ্য, দীনেশ লাল যাদব নীরাহুয়া নামেই পরিচিত ভোজপুরি দর্শকদের কাছে।
‘ওয়েব মিউজিক ভোজপুরি’ নামের জনপ্রিয় ইউটিউব চ্যানেল থেকে ৫ বছর আগে এই ভিডিওটি শেয়ার করে নেওয়া হয়েছিল। বর্তমানে যার ভিউজ দেড় কোটির বেশি মানুষের কাছে পৌঁছে গিয়েছে। উল্লেখ্য গানটি জনপ্রিয় ভোজপুরি ছবি ‘রাজা বাবু’র। ছবিতে কল্পনা, অলক কুমার ও খুশবু জৈনের কন্ঠে শোনা গিয়েছে উল্লেখ্য গানটি। এই গানের কথা দিয়েছিলেন পেয়ারে লাল যাদব। সুর করেছিলেন ছোট বাবা। আপাতত, এই জনপ্রিয় গানের ভিডিওটি পুনরায় ভাইরাল হয়েছে ভোজপুরি দর্শকদের একাংশের মাঝে। আর সেই সূত্র ধরেই এই মুহূর্তে আবারো চর্চায় এই তিন জনপ্রিয় ভোজপুরি তারকা।
কলকাতা মেট্রোর সম্প্রসারণে আরও একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে। দীর্ঘদিন ধরে আলোচনায় থাকা জোকা-ডায়মন্ড হারবার…
সপ্তম বেতন কমিশন নিয়ে রাজ্যের সরকারি কর্মীদের মধ্যে দীর্ঘদিন ধরেই উৎসাহ রয়েছে। নতুন বেতন কাঠামো…
ভারতীয় ক্রিকেটের অন্যতম জনপ্রিয় ব্যাটার সূর্যকুমার যাদবকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় জোর জল্পনা শুরু হয়েছে। একটি…
টানা বৃষ্টিতে অবশেষে স্বস্তি মিলেছে গরমে নাজেহাল বঙ্গবাসীর। গত কয়েকদিনের তীব্র অস্বস্তিকর আবহাওয়ার পর দক্ষিণবঙ্গ…
সোনা ও রুপো কিনতে চাইছেন? তাহলে আপনার জন্য সুখবর। আন্তর্জাতিক বাজারে ডলারের শক্তিশালী অবস্থান এবং…
টলিউড অভিনেতা এবং প্রাক্তন বিধায়ক সোহম চক্রবর্তীকে ঘিরে ফের বিতর্ক দানা বাঁধল। তাঁর বিরুদ্ধে আর্থিক…