বলিউড

কখনও স্বামী আবার কখনও প্রেমিক, ঘরোয়া সহিংসতার শিকার হয়েছেন এই অভিনেত্রীরা

বলিউডের তারকাদের বিশেষ করে অভিনেত্রীদের ‘লাইট-ক্যামেরা-অ্যাকশন’এর বাইরে রয়েছে একরাশ সত্যি। অনেকসময় বলিউডের একাধিক অভিনেত্রীরা হাসিমুখে ক্যামেরার সামনে থাকলেও, অফ-ক্যামেরা অর্থাৎ ব্যাক্তিগত জীবনে সহ্য করতে হয় অনেক লাঞ্ছনা। সম্প্রতি তেমনি বেশ কয়েকজন অভিনেত্রীর নাম উঠে এসেছে প্রকাশ্যে। যারা বিবাহিত জীবনে সুখী হতে পারেননি। পাশে পাননি নিজেদের জীবনসঙ্গীকেও। জেনে নিন তারা করা !

১) কারিশ্মা কাপুর: অভিষেক বচ্চনের সাথে সম্পর্ক ভেঙে যাওয়ার পরেই সুঞ্জয় কাপুরের সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হন অভিনেত্রী। তবে তাদের সেই বিয়ে ভেঙে যায় ১৩ বছরের মাথায়। বিচ্ছেদের কারণ হিসাবে অভিনেত্রী জানিয়েছিলেন, কারণে অকারণে তার গায়ে হাত তুলতেন তার স্বামী। এমনকি সুঞ্জয়ের মাও এই পুরো ব্যাপারটি সামনে থেকে দেখে কিছু বলতেন না । পরবর্তীকালে নিজের ছেলেমেয়েদের সাথে নিয়ে চলে আসেন অভিনেত্রী। পাশাপাশি বিচ্ছেদ নিয়ে নেন সুঞ্জায়ের থেকেও।

২) রতি অগ্নিহোত্রী: ৮০’র দশকে বলিউডের অন্যতম প্রথম সারির জনপ্রিয় অভিনেত্রী ছিলেন তিনি। ‘এক দুজে কে লিয়ে ‘ খ্যাত অভিনেত্রী তিনি। অনিল ভিরওয়ানীর সাথে ১৯৮৫’তে বিবাহবন্ধনে আবদ্ধ হন তিনি। তবে গায়ে হাত তোলা ও গালিগালাজের অভিযোগ এনে ২০১৫’তে স্বামীর কাছ থেকে বিচ্ছেদ নিয়ে নেন তিনি।

৩) ডিম্পি গাঙ্গুলী: অভিনয় জগৎ’এর পাশাপাশি মডেলিং দুনিয়াতেও তার বেশ ভালোই পরিচিতি রয়েছে। রিয়্যালিটি শো এন্টারটেনার রাহুল মহাজনকে ২০১০’এ নিজের জীবনসঙ্গী হিসাবে বেছে নিয়েছিলেন অভিনেত্রী। তবে ২০১৫’তেই তার থেকে বিচ্ছেদ নিয়ে নেন তিনি। তার বিরুদ্ধে গায়ে হাত তোলার অভিযোগ তুলেছিলেন অভিনেত্রী। এমনকি গায়ের ক্ষত নিয়ে হাজিরও হয়েছিলেন মিডিয়ার সামনে। উল্লেখ্য, ঐ বছরই নিজের বর্তমান স্বামী রোহিত রায়ের সাথে আংটি বদল করেছিলেন ডিম্পি।

৪) শ্বেতা তিওয়ারি: শ্বেতা জনপ্রিয় হিন্দি টেলিভিশন অভিনেত্রী। দর্শকমহলেও ভালো অভিনেত্রী হিসাবে সুনাম রয়েছে তার। তিনি দুবার নিজের জীবনসঙ্গী বেছে নিয়েছিলেন। কিন্তু দুবারই বিবাহ বিচ্ছেদ হয়েছে অভিনেত্রীর। প্রথমে রাজা চৌধুরীর সাথে গাঁটছড়া বেঁধেছিলেন অভিনেত্রী। পরে তার বিরুদ্ধে মদ্যপ অবস্থায় মারধরের ও গার্হস্থ্য হিংসার অভিযোগ এনেছিলেন শ্বেতা। এরপরে অভিনব কোহলির সাথে একসাথে জীবন কাটানোর সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি। তবে তার বিরুদ্ধেও একটা সময় গার্হস্থ্য হিংসার অভিযোগ নিয়ে এসেছিলেন তিনি। বর্তমানে তারা দুজনেই আলাদা থাকেন।

Devparna Acharya

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026