নিউজ

বিমাক্ষেত্রে বিদেশি বিনিয়োগ, এলআইসির শেয়ার মিলবে খোলা বাজারে, বাজেটে বড় ঘোষণা সীতারামনের

নয়াদিল্লি: আজ, সোমবার (Monday) সকাল ১১টা থেকে শুরু হয়েছে ২০২১-২২ অর্থবর্ষের বাজেট (Budget 2021-22)। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন (Nirmala Sitharaman) করোনা (Coronavirus) পরিস্থিতির মধ্যে এবারের বাজেট কি স্বস্তি দেবে মধ্যবিত্তদের? নাকি জোর দেওয়া হবে কর্পোরেট খাতে? এই নিয়েই আলোচনা-পর্যালোচনা অনেক হয়েছে। করোনার ক্ষততে প্রলেপ দিতে ২০২১-২২ অর্থবর্ষের বাজেটে কোন খাত কতটা স্বস্তি পেতে পারে, তা নিয়ে চর্চায় মজেছিল গোটা দেশ। এবারের বাজেট যে ‘অভূতপূর্ব’ হতে চলেছে, তা আগেই ঘোষণা করেছিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। তাই সকাল থেকেই সকলের নজর রয়েছে মোদি সরকারের (Modi Govt) এই বাজেটের দিকে। প্রত্যাশামতো এই বাজেটে পশ্চিমবঙ্গের (Westbengal) জন্য ঢালাও উপহার সাজিয়ে রাখা হয়েছে। প্রবীণ নাগরিকদের কথা ভেবেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। এমনকি আমদানি শুল্কে রাশ টেনে সোনা-রূপোর দামের পতন ঘটানোর জন্য বদ্ধপরিকর হয়েছে কেন্দ্রীয় সরকার (Central Govt)। করোনা পরিস্থিতিতে যেভাবে ভারতের অর্থনীতি ধাক্কা খেয়েছে, তা থেকে উঠে দাঁড়ানোর জন্য বিদেশি বিনিয়োগের (FDI) ওপর যে এবারের বাজেট বেশি জোর দেবে, এমনটা আগে থেকেই আভাস পাওয়া যাচ্ছিল। আর হলও তাই। বিমাক্ষেত্রে বিরাট বিদেশি বিনিয়োগের সুযোগ করে দিল এবারের বাজেট।

শুধু তাই নয়, শেয়ার বাজার যাতে চড়চড়িয়ে আগের রূপে ফিরে আসে এবং এলআইসির যাতে আয় বাড়ে, তার জন্য খোলা বাজারে এলআইসির শেয়ার বিক্রি করার কথা ঘোষণা করেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। নয়া আর্থিক বছরে বিমাক্ষেত্রে বিদেশি সংস্থাগুলি ৭৪ শতাংশ পর্যন্ত  বিনিয়োগ করতে পারবে। এর ফলে বিমাক্ষেত্রে নতুন জোয়ার আসবে বলে মনে করছে সরকার। পাশাপাশি, নতুন কর্মসংস্থানও তৈরি হবে। তবে বিদেশি সংস্থা মালিকানাধীন বিমাক্ষেত্রে নিজেদের সঞ্চিত অর্থ ভবিষ্যতের জন্য আমানত হিসেবে রাখার ক্ষেত্রে আমজনতা কতটা ভরসা রাখবে এরপর এলআইসির ওপর, তা নিয়ে একটা বড় প্রশ্ন দেখা দিয়েছে এমনকি সাধারণের আমানত কতটা নিরাপদ, সেই প্রশ্নও উঠেছে।

এদিকে গত বছর বাজেটে এলআইসি বিলগ্নীকরণের কথা ঘোষণা করেছিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। আর এবার সেই এলআইসির শেয়ার খোলা বাজারে বিক্রির কথা ঘোষণা করে দেওয়া হল। যার ফলে এলআইসির আয় বাড়বে বলে মনে করছে কেন্দ্র। এর পাশাপাশি দুটি ব্যাঙ্ককে বেসরকারিকরণের কথা বলা হয়েছে। তবে কোন দুটি ব্যাঙ্ক, তা বাজেটে ঘোষণা করা হয়নি। সব মিলিয়ে অর্থনীতির গ্রাফ ঊর্ধ্বমুখী করার জন্য বিদেশি বিনিয়োগ এবং বেসরকারিকরণের ওপর জোর দিল এবারের কেন্দ্রীয় বাজেট, এমনটা বলাই যায়।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026