নিউজ

আত্মনির্ভর ভারত মিশন আরও মজবুত হবে, বাজেট শেষে সীতারামনের প্রশংসায় পঞ্চমুখ প্রধানমন্ত্রী

নয়াদিল্লি: করোনা (Coronavirus) অতিমারির ধাক্কায় গত বছর দেশের অর্থনীতি জোর ধাক্কা খেয়েছিল। এই পরিস্থিতি কাটিয়ে নতুন দশকে দেশের উজ্জ্বল ভবিষ্যৎ দেখতে চান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। নতুন দশকের প্রথম বাজেট অধিবেশনের (Budget Session) প্রাক্কালে এমনটাই বলেছিলেন প্রধানমন্ত্রী। এদিন অর্থমন্ত্রী নির্মলা  সীতারামনের (Nirmala Sitaraman,) ১ ঘণ্টা ৪৮ মিনিটের বক্তৃতা শেষে বাজেটকে স্বাগত জানান প্রধানমন্ত্রী। সংস্কারমুখী ও সদর্থক বলেই ২০২১-২০২২ সালের বাজেটকে বর্ণনা করেন নরেন্দ্র মোদি।

আজ সোমবারের সাধারণ বাজেট দ্বিতীয় মোদি সরকারের সব থেকে গুরুত্বপূর্ণ বাজেট ছিল, সেই বিষয়ে কোনও সন্দেহ নেই। আমজনতার হাতে বেশি নগদ জোগানোর জন্য কর কাঠামোয় কোনও পরিবর্তনের পথে হাঁটেননি নির্মলা। বরং বাংলা সহ দেশের কয়েকটি রাজ্যে আসন্ন বিধানসভা নির্বাচনের আগে উপহার হিসেবে একাধিক প্রকল্পের ঘোষণা করতে দেখা গিয়েছে  কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনকে।

নির্মলা সংসদে বাজেট পেশ করতে গিয়ে বলেন, ‘গত বছরের শুরুতে  রাজকোষে ঘাটতি ছিল ৩.৫ শতাংশ। সেটা এখন ৯.৬ শতাংশ ধরা হচ্ছে। কারণ, করোনা ভাইরাস পরিস্থিতির সময় সরকার ভাল কাজে খরচ করেছে। সেজন্য ঘাটতি হয়েছে। তবে সেই ঘাটতি আরও কমানোর লক্ষ্য নেওয়া হচ্ছে। এরপরে নিজের ট্যুইটার অ্যাকাউন্টে একটি ভিডিও পোস্ট করতে দেখা যা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে। সেই ভিডিও বার্তায় বাজেটের প্রশংসা করে মোদি বলেন, ‘অভূতপূর্ব পরিস্থিতির মধ্যে ২০২১ সালের বাজেট পেশ করা হয়েছে। তাতে যথাযথ চিন্তাধারা আছে। আর উন্নয়নের বিশ্বাস আছে। এরকম বাজেট খুব কম দেখা যায়, যেখানে ঘোষণার এক-দু’ঘণ্টার মধ্যে এত ইতিবাচক প্রতিক্রিয়া মেলে। অনেক বিশেষজ্ঞ ভেবেছিলেন যে, আমজনতার ওপর আমরা বোঝা চাপিয়ে দেব। কিন্তু আমরা স্বচ্ছ বাজেটের ওপর জোর দিয়েছি।’

প্রধানমন্ত্রীর কথায়, এই বাজেট পরিকাঠামো ক্ষেত্রে পরিবর্তন আনবে। জনগণের প্রতি দায়িত্বশীল বাজেট।  চাল, ডাল, গম কিনতে দ্বিগুণের বেশি বরাদ্দ হয়েছে। ভাবা হয়েছে কর্মসংস্থানের কথা। আশ্বাস দিয়েছেন,  করদাতাদের ওপর চাপ যত দূর সম্ভব কমাতে হবে। এতে দেশের আত্মনির্ভর হয়ে ওঠার পথ নির্দেশ রয়েছে, এমনটাই মনে করছেন প্রধানমন্ত্রী।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026