নিউজ

আমদানি শুল্কের ওপর বড় ঘোষণা বাজেটে, হু হু করে কমবে সোনার দাম, পতন হবে রূপোতেও

নয়াদিল্লি: এই দশকের প্রথম বাজেট (Budget) পেশ করেছেন আজ, সোমবার (Monday) কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন (Nirmala Sitarman)। এই বাজেট ছিল মোদি সরকারের নবম বাজেট পেশ। অর্থমন্ত্রী হিসেবে দেশের হয়ে তৃতীয় বারের জন্য বাজেট পেশ করলেন সীতারমন। এবারের বাজেট করোনা (Coronavirus) পরিস্থিতির পর ভারতের অর্থবর্ষে আমূল পরিবর্তন আনবে বলেই আশাবাদী অর্থনীতি বিশেষজ্ঞরা। তাই সকলেই এই বাজেটের দিকে তাকিয়ে ছিলেন। প্রত্যাশামতোই এই বাজেট যেমন পশ্চিমবঙ্গকে (Westbengal) দিয়েছে ঢালাও উপহার, ঠিক তেমন প্রবীণদের জন্য এনে দিয়েছে স্বস্তি। আর এবার মধ্যবিত্তদের মুখে হাসি ফোটালো এই বাজেট। এক কথায় বলা যায়, দেশের স্বর্ণব্যবসায়ীদের কথা রাখলেন নির্মলা সীতারামন। বাজেট ঘোষণার সময়ে কেন্দ্রীয় অর্থমন্ত্রী ঘোষণা করেন যে, সোনা (Gold) ও রূপোর (Silver) ক্ষেত্রে আমদানি শুল্ক পর্যালোচনা করবে কেন্দ্র (Central Govt)। অর্থনীতিবিদরা বলছেন আমদানি শুল্ক কমলে জোড়া লাভ। একদিকে কমতে পারে সোনা‌-রুপোর দাম। অন্যদিকে, চোরা পথে সোনা আমদানিও বন্ধ হবে। সব মিলিয়ে সরকারের আয় বাড়বে বই কমবে না। এর পাশাপাশি সোনা-রূপোর দামেও পতন ঘটলে স্বাভাবিকভাবেই হাসি ফুটবে মধ্যবিত্তদের মুখে।

ভারতে সোনার দামের মধ্যেই অন্তর্ভুক্ত হয় আমদানি শুল্ক এবং ৩ শতাংশ জিএসটি। এই আমদানি শুল্ক কমলে স্বাভাবিকভাবেই সোনার আম কমবে। আর তাই বাজেট এমন নজিরবিহীন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে মনে করছে অনেকে। এমনকি দেশের স্বর্ণব্যবসায়ীরা এটাই চাইছিলেন, তা স্পষ্ট। তারা চাইছেন এই শুল্কের পরিমাণ ৪ শতাংশে নিয়ে আসুক কেন্দ্র। সেক্ষেত্রে অনেকটাই পড়ে যাবে সোনার দাম।

নির্মলা সীতারামন এই আমদানি শুল্ক এবং সোনা-রূপোর দামের পতন সম্পর্কে বাজেট পেশের সময় এদিন বলেন, ‘আগে সোনার জন্য কাস্টম ডিউটি দিতে হত ১০ শতাংশ। আমরা সেটাকে ১২.৫ শতাংশ করতে বাধ্য হয়েছিলাম। আমরা আরও শুল্ক হ্রাসের বিষয়টি অগ্রাধিকার দিয়ে বিচার করছি।’ এখন বাস্তবে কতটা সোনার দাম হু হু করে কমে, সেটাই দেখার।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026