নিউজ

দূরপাল্লার এসি বাসের আসন সংরক্ষণের জন্য নতুন ভাবনা রাজ্যের, চালু হল নয়া অ্যাপ

কলকাতা: গণপরিবহনে (Public Transport) আগ্রহ ফেরাতে বিশেষ অ্যাপ (App) তৈরি হল রাজ্য পরিবহন নিগমের তরফে। করোনা (Coronavirus) পর্বের ঘরবন্দি দশা কাটাতে অনেকেই একটু একটু করে বাইরে বেরোতে চাইছেন। তবে বর্তমান পরিস্থিতিতে করোনার সংক্রমণের আতঙ্ক গেলেও বাসে (Bus), ট্রামে (Tram), ট্রেনে (Train) যাত্রীর সংখ্যা এখনও বাড়েনি। বেশিরভাগ মানুষই গণ পরিবহনকে বাদ দিয়ে গন্তব্যে পৌঁছানোর জন্য বিকল্প রাস্তা হিসাবে প্রাইভেট গাড়ি বা ভাড়া গাড়ির ব্যবস্থা করছেন। এই কারণেই এই বিশেষ ধরনের অ্যাপ আনল রাজ্য পরিবহন নিগম।

এই বিশেষ অ্যাপের মাধ্যমে এখন থেকে ঘরে বসেই দূরপাল্লার বাস, বিশেষ ট্রাম ও জলযানে টিকিট কাটতে পারবেন সাধারণ মানুষ। এমনকি কোনও বিশেষ গন্তব্যে যাত্রার জন্য আগে থেকে বুকিং করে নিজের আসন সংরক্ষণ করে রাখার সুবিধাও রয়েছে এই অ্যাপে।

অ্যাপটির নাম ‘ওয়েস্ট বেঙ্গল ট্রান্সপোর্ট কর্পোরেশন – ভার্সন ১.০’। পরিবহন সূত্রের খবর কোথায় কখন কিভাবে পৌঁছানো যাবে তা নিয়ে এখন ও অনেকেই সংশয় রয়েছেন। কারণ করোনা পরিস্থিতির আগে মানুষ যে সমস্ত অ্যাপ পরিবহন এর জন্য ব্যবহার করত তার বেশিরভাগ ই এখনও সঠিকভাবে কাজ করা শুরু করেনি। যার ফলে দূরে পরিবহনের ক্ষেত্রে অনেক জটিল সমস্যার সম্মুখীন হতে হচ্ছে সাধারণ মানুষকে। তাই মানুষের সুবিধার্থে এই অ্যাপ চালু করা হয়েছে। সমস্ত অ্যান্ড্রোয়েড মোবাইলের গুগল প্লে স্টোর থেকে এই অ্যাপটি ফোনে ডাউনলোড করা যাবে। খুব শীঘ্রই অ্যাপটি অ্যাপল স্টোরেও পাওয়া যাবে।এমনটাই জানাচ্ছেন সংস্থার আধিকারিকরা।

রাজ্য পরিবহনের এই অ্যাপের মাধ্যমে কলকাতা থেকে মায়াপুর, বিষ্ণুপুর, বোলপুর, সিউড়ি, জয়রামবাটি, বকখালি, দিঘা, বালুরঘাট, পুরুলিয়ার মত দুরপাল্লার রুটে বাসের আসন বুক করা যাবে। গুগল প্লেস্টোর থেকে অ্যাপটি ডাউনলোড করার পর যাত্রীকে অ্যাপটিতে নিজের নাম নথিভুক্ত করতে হবে। এরপর ওটিপি ও পাসওয়ার্ড এর প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পরই যাত্রীরা ওই অ্যাপ থেকে পছন্দসই গন্তব্য ও যানবাহন বুক করতে পারবেন। দুরপাল্লার ভলভো বাস ছাড়াও বারাসাত, হাবড়া, জোকা, শ্যামবাজার, শ্রীরামপুর, জয়রামবাটি, করুনাময়ী, নৈহাটি স্ট্যান্ড থেকে দিঘাগামী বাসের আসনও বুক করা যাবে। তবে শহর থেকে প্রতিদিন স্বল্প দূরত্বের রুটে রাজ্য পরিবহন নিগমের যেসব বাস চলে যেহেতু ওই সব বাসের ক্রমিক সংখ্যা নেই তাই তার টিকিট এই অ্যাপ থেকে বুক করা যাবে না।

শুধু বাস নয় ট্রামের টিকিটও বুক করা যাবে এই অ্যাপ থেকে। বর্তমানে ‘পাটরানী’ ট্রামের টিকিট বুক করার সুবিধা দিচ্ছে এই অ্যাপ। তবে অন্যান্য ট্রামকেও ওই পরিষেবার আওতায় আনার চেষ্টা চলছে। জলপথে হেরিটেজ রিভার ক্রুজ, বোট লাইব্রেরী সহ ভবিষ্যতে আরো যেসব বিশেষ লঞ্চ পরিষেবা শুরু হবে যেগুলির বুকিংও করা যাবে এই অ্যাপ থেকে। তবে এখনই নয়। এই জলপথে ভ্রমণের পরিষেবা চালু হচ্ছে ১০ই ফেব্রুয়ারি থেকে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026