বাংলার পরিযায়ীরা কেন্দ্রের কোনো সুবিধা পাচ্ছে না, মমতাকে দুষলেন অর্থমন্ত্রী
বিজেপির ভার্চুয়াল সভাতে বক্তব্য রাখলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। এই সভাতে তিনি পরিযায়ী শ্রমিদের দুর্দশার চিত্র তুলে ধরেছেন। এর পাশাপাশি বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করেছেন তিনি। অর্থমন্ত্রী বলেন যে বাংলার মুখ্যমন্ত্রী পরিযায়ী শ্রমিকদের পাঠানো ট্রেনকে করোনা এক্সপ্রেস বলেছেন। এই কথাতে তিনি খুব দুঃখ পেয়েছেন।
তিনি বলেন যে পরিযায়ী শ্রমিকরা কাজের জন্য রাজ্যের বাইরে গেছেন। এবার করোনার জন্য নিজেদের গ্রামে ফিরতে চাইছেন তারা। আর বাংলার মুখ্যমন্ত্রী এই পরিযায়ী শ্রমিকদের জন্য ফেরানো ট্রেনকে করোনা এক্সপ্রেস বলেছেন। এটা অত্যন্ত দুঃখের বিষয়। ২৭ জুন পর্যন্ত ২৮২ টি ট্রেন বাংলার জন্য পাঠানো হয়েছিল। এত সংখ্যক পরিযায়ী শ্রমিকরা রাজ্যে ফিরেছেন, কিন্তু এদের জন্য কোয়ারেন্টাইন সেন্টার প্রস্তুত রাখেনি বাংলা।
বাংলার পক্ষ থেকে শ্রমিকদের জন্য কোনো সুবিধা রাখা হয়নি। কেন্দ্রের কাছে ৬ রাজ্যের তথ্য এসেছে। ১১৬ জেলাতে পরিযায়ী শ্রমিকদের কাজের জন্য ব্যবস্থা করার চেষ্টা করা হয়েছে। কিন্তু পশ্চিমবঙ্গ সরকার সেসব কিছুই ব্যবস্থা করেনি। এই সরকারের কোনো কিছুই পরোয়া নেই। কেন্দ্রের এই পরিযায়ী শ্রমিকদের জন্য নতুন স্কিমের সুবিধা পাচ্ছে না বাংলার শ্রমিকরা। অন্য রাজ্য এই ৫০ হাজার কোটি টাকার সুবিধা পেলেও বাংলা তা গ্রহণ করছে না।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…