বিনোদন

সিনেমার জন্য শরীর বিলিয়ে দিইনি, অকপট স্বীকারোক্তি সুস্মিতা সেনের

কৌশিক পোল্ল্যে: ভারতের প্রথম মিস ইউনিভার্স সুস্মিতা সেন বর্তমান পরিস্থিতির স্বজনপোষণ ও কাস্টিং কাউচ সংক্রান্ত ইস্যুতে নিজের মত প্রদান করলেন। তিনি জানান ইন্ডাস্ট্রিতে তিনি একজন আউটসাইডার ছিলেন, যদিও সিনেমায় কাজ পাওয়ার জন্য তাকে খুব বেশি সংঘর্ষ করতে হয়নি। বিশ্বসুন্দরীর খেতাবই তাকে পাইয়ে দিয়েছিল বহু বড় প্রজেক্টের সিনেমা ফলে বলিউড ইন্ডাস্ট্রিতে তার প্রবেশ যথেষ্ট সুগম হয়েছিল। নিজের ক্যারিয়ারের মধ্যগগনে সিনেজগত থেকে দূরে সরে গেলেও এ নিয়ে কোন আক্ষেপ নেই সুস্মিতার কারণ, তিনি মনে করেন নিজের ক্যারিয়ার টাইমে তিনি যথেষ্ট গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করার সুযোগ পেয়েছেন।

বহু বছর পর বড়পর্দায় না ফিরলেও অভিনেত্রীর আগমন ঘটল সিরিজের পর্দায়। ডিজনি প্লাস হটস্টারে তার অভিনীত ওয়েব সিরিজ ‘আরিয়া’ সদ্য মুক্তি পেয়েছে এবং যথেষ্ট পরিমাণে দর্শকদের প্রশংসা কুড়িয়েছে। এই সিরিজের প্রমোশনের কারণেই ইদানিং বহু সাক্ষাৎকারের মুখোমুখি হয়েছেন সুস্মিতা। এমনই একটি সাক্ষাৎকারে বর্তমানে যে বিষয় নিয়ে গোটা দেশ উত্তাল সেই সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পিছনে যে বড়সড় কারণটি উল্লেখ করা হচ্ছে সেটি নেপোটিজম অর্থাৎ স্বজনপোষণ। এই বিষয়েই নিজের অকপট মতামত রাখলেন সুস্মিতা।

বহিরাগত হলেও তিনি বলেন, “অভিনেত্রী হতে চাইনি। তবে একবার নেমে পড়ার পর মনে হল যে, আমিও শিখতে পারি ও নাম করতে পারি। আমি কঠোর পরিশ্রম করি। তবে কখনও মরিয়া ছিলাম না। জানতাম, যাই করি না কেন, ১০০% দেব। কাজটাকে শ্রদ্ধা করব। তুমি যত বড় পরিচালক বা নায়কই হও না কেন, আমাকে শ্রদ্ধা করতে হবে। ফলে যত নামী পরিচালক বা নায়কই হোক না কেন আপত্তিকর ব্যবহারের সুযোগ দিইনি কখনো।” স্পষ্ট মন্তব্য ও বলিষ্ঠ চরিত্রের অধিকারিনী সুস্মিতা এইজন্যই আজও দর্শকদের মনে বিরাজ করছেন।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026