কৌশিক পোল্ল্যে: গত পরশু কিংবদন্তী অভিনেতা ঋষি কাপুরের জীবনাবসান ঘটে মুম্বাইয়ের একটি বেসরকারি হাসপাতালে। আশি ও নব্বইয়ের দশকের এই জনপ্রিয় অভিনেতা বলিউডি কাপুর পরিবারের অন্যতম উজ্জ্বল নক্ষত্র ছিলেন। স্বনামধন্য অভিনেতা রাজ কাপুরের পুত্র পরবর্তী প্রজন্মের অভিনেতা হিসেবে একমাত্র তিনিই এগিয়ে এসেছিলেন।
অভিনেতা হিসেবে ঋষির প্রথম ছবি ‘ববি’ মুক্তি পায় ১৯৭৩ সালে। ডিম্পেল কাপাডিয়ার বিপরীতে তিনি স্ক্রিনশেয়ার করেন এবং বলাইবাহুল্য ছবিটি সুপারহিট হয়। এরপর ‘ইয়াদো কি বারাত’ ছবির মাধ্যমে ঋষি ও নিতু ঘনিষ্ঠ সম্পর্কে আসেন এবং বিবাহবন্ধনে আবদ্ধ হন। তাদের পুত্র রণবীর বর্তমানে বলিউডে নিজেদের পারিবারিক প্রজন্মকে এগিয়ে নিয়ে যাচ্ছে।
ঋষির মৃত্যুতে স্বাভাবিকভাবেই ভেঙে পড়েন স্ত্রী নিতু। দীর্ঘদিনের জীবনসঙ্গীর প্রয়ানে মানসিকভাবে তিনি ভীষন শোকাহত। যদিও মনে সাহস জোগাতে পাশে পেয়েছিলেন হবু পুত্রবধূ আলিয়া ভাটকে। শোকস্তব্ধ নিতু এদিন আবেগঘন একটি পোস্ট করলেন স্বর্গীয় স্বামীর উদ্দেশ্যে। ঋষির একটি সুন্দর ছবি শেয়ার করে ক্যাপশনে লিখলেন, “আমাদের গল্প এখানেই শেষ হল”। প্রায় পঞ্চাশ বছর যুগল একসঙ্গে জীবনযাপন করেছেন, বহু ভালো-মন্দ, সুখ-দুঃখের সাক্ষী হয়েছেন। সেই চিরসখাকে হারিয়ে শোকে বিহ্বল নিতু, সেই প্রসঙ্গই উঠে আসছে বারেবারে।
উল্লেখ্য, দীর্ঘদিন ক্যান্সার রোগের বিরুদ্ধে যুদ্ধ করে সুস্থ ছিলেন ঋষি, মদ্যপানে তার বিশেষ আসক্তি ছিল। সুস্থ হবার তাগিদে বেশ কয়েকমাস নিউ ইয়র্কে চিকিৎসাধীন ছিলেন এরপর দেশে ফিরে এসেছিলেন বেশ কয়েকমাস আগে। তবু শেষরক্ষা হল না। হিন্দি ছবি হারিয়ে ফেলল তাদের আদরের প্রিয় চিন্টু জি’কে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…