কলকাতা

Ban on Firerackers: আলোর উৎসবে পোড়ানো যাবে না কোনোরকম বাজি, নিষেধাজ্ঞা জারি হাইকোর্টের

এবছর আলোর উৎসবে কোনো রকম আতসবাজি বাজবেনা এরকম সিদ্ধান্ত নিল হাইকোর্ট। আগের বছরের মতই এবছরও সব ধরনের বাজির উপর নিষেধাজ্ঞা জারি করা হল। শুধু দীপাবলী আর কালীপুজো নয়। ছটপুজো, জগদ্বাত্রী পুজো আর ক্রিস্টমাসেও কোনোরকম বাজি ব্যবহার করা যাবে না। আগে পরিবেশ বান্ধব বাজীর কথা বলা হলেও শুক্রবার এই পরিবেশ বান্ধব বাজিও নিষিদ্ধ করল হাইকোর্ট।

কলকাতা হাইকোর্টের বিচারপতি সব্যসাচী ভট্টাচার্য ও বিচারপতি অনিরুদ্ধ রায়ের ডিভিশন বেঞ্চ এ স্পষ্ট জানিয়েছেন, জীবনের থেকেও ব্যবসা বড় হতে পারে না। এমনটাই জানিয়ে সব ধরনের বাজির উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। পুজোর পর করোনা সংক্রমণ ফের বেড়ে গিয়েছে, এখনও কমেনি। এরমধ্যেই স্বাস্থ্যবিধিকে উপেক্ষা করে দুর্গোৎসবে ভিড় লক্ষ্য করা গিয়েছে। তাই কালীপুজোয় বাজি ফাটানোয় গতবারের নিষেধাজ্ঞা বহালের আবেদন করা হয়েছিল কলকাতা হাইকোর্টে। আর সেই মামলাতেই শুক্রবার বাংলায় দীপাবলিতে বাজি ফাটানো হবে কিনা তারই রায় দিল সব্যসাচী ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ।

প্রথমে পরিবেশবান্ধব বাজি পোড়ানোতে অনুমতি দেওয়া হলেও এখন নিষেধাজ্ঞা করার কারণ হিসেবে আদালত নিজের বক্তব্য রাখেন। তারা বলেন, পরিবেশবান্ধব বাজি চিহ্নিত করার উপায় পুলিশের নেই। পুলিশের পক্ষে এই ধরণের বাজি চিহ্নিত করা অসম্ভব। আর করোনার কথা মাথায় রেখে রোগীদের শ্বাসকষ্টের কোনো অসুবিধা না হয় তাই এই সিদ্ধান্ত। আর কিছুদিনের মধ্যে করোনার তৃতীয় ওয়েভ শুরু হওয়ার আশঙ্কা আছে। তাই সব কথা ভেবে এই বছর আলোর উৎসব প্রদীপ ও মোমবাতি জ্বেলেই উদযাপন করতে হবে।

এদিন আদালতের এই নির্দেশিকাতে আরো বলা হয়,
এরাজ্যে বাজি ব্যবসার সঙ্গে যুক্ত আছেন প্রায় ৩০ লক্ষ মানুষ এটা যেমন ঠিক তেমনভাবেই এরাজ্যে ১১ কোটি মানুষ বাস করছেন। রাজ্যের বৃহত্তর স্বার্থে ক্ষুদ্রতর স্বার্থকে ত্যাগ করতে হয়।

John Fabian

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026