কালীপুজোর আগেই লোকাল ট্রেনের চাকা ফের ঘুরবে। আগামী রবিবার অর্থাৎ ৩১ অক্টোবর থেকে ফের রাজ্যে শুরু হবে লোকাল ট্রেন পরিষেবা। আপাতত ৫০ শতাংশ যাত্রী নিয়ে লোকাল ট্রেন চালু হবে। শুক্রবার নবান্নের তরফে এমন একটি বিবৃতি প্রকাশ করে একথা জানানো হয়েছে।
গত মে মাসে করোনার দ্বিতীয় ওয়েভের প্রভাবে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে যাওয়াতে গত ১৬ মে থেকে রাজ্যে আমজনতার জন্য লোকাল ট্রেন পরিষেবা পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়। লকডাউন কিছুটা শিথীল হতে রেলের কর্মী, জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত কর্মী-সহ একাংশের জন্য ‘স্টাফ স্পেশাল’ ট্রেন চালানো হচ্ছে। আর নবান্নের নিয়ম মতো সেই ট্রেন্ব সাধারণ মানুষ উঠতে পারেন না। আর এতে অন্যান জনসাধারণের বেশ সমস্যা তৈরী হয়। অনেকে বলপূর্বক লোকাল ট্রেনে উঠে যায়। তাতে ট্রেন আরো ভিড় হয়।
পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক একলব্য চক্রবর্তী জানান, রাজ্যের নির্দেশেই গত মে থেকে লোকাল ট্রেন পরিষেবা বন্ধ ছিল। রাজ্য সরকারের সবুজ সংকেত পাওয়ায় পর ফের এই রবিবার থেকে লোকাল ট্রেন চালু হবে। তবে আমজনতার কাছে তিনি অনুরোধ করেন, সরকারের নির্দেশ মতো সব লোকাল ট্রেন চালু হলেও জরুরি কারণ ছাড়া যেন সাধারণ মানুষ ট্রেনে না ওঠেন।
উল্লেখ্য, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গত সোমবার জানিয়েছিলেন, নভেম্বরের মাঝামাঝি সময় থেকে রাজ্যে স্কুল-কলেজ খোলা হবে। আর সেই ঘোষণার পরেই রেলকর্তারা আশা করছিলেন খুব শীঘ্রই লোকাল ট্রেন পরিষেবার স্বাভাবিক হবে। শুক্রবার বিকেলে সেই খবর মিলল।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…