বিনোদন

Mumbai Cruise Drugs Case: জেল থেকে বেরিয়েও শাহরুখের ছেলে করতে পারবেন না এই পাঁচটি কাজ

দিওয়ালিতে আলো জ্বলবে মন্নতে৷ কারণ তার আগেই ঘর আলো করে মন্নতে ফিরতে চলেছেন শাহরুখপুত্র আরিয়ান খান। মাদক মামলায় প্রায় ২৬ দিন হেফাজতে থাকার পর শেষমেশ বৃহস্পতিবার মুম্বই হাই কোর্ট থেকে জামিন পেলেন আরিয়ান। তবে এখনও আইনি প্রক্রিয়া শেষ হয়নি। এর জন্য কিছুটা সময় লাগবে। তাই বৃহস্পতিবারও তাঁকে থাকতে হয়েছে মুম্বাইয়ের আর্থার জেলে। ২ অক্টোবরে প্রথমে আটক। তারপর ৩ অক্টোবর গ্রেপ্তার। তারপর থেকেই বারবার নানা কারণে আদালতে খারিজ হয়েছে আরিয়ানের জামিন।

নিম্ন আদলাতে শাহরুখ পুত্র আরিয়ানের আইনজীবী ছিলেন সতীশ মানশিণ্ডে। তারকাদের আইনজীবী হিসেবে বেশ জনপ্রিয় সতীশ। তবুও আরিয়ানের জামিন পাওয়াতে পারেনব্জ ২৬ অক্টোবর গোটা কাণ্ডে একেবারে হিরোর মতো এন্ট্রি নেন প্রাক্তন অ্যাটর্নি জেনারেল মুকুল রোহতগি। তবে সেদিন তিনি আরিয়ানকে জামিন করাতে প্রায় অক্ষম হন। এমনকী, ২৭ অক্টোবরের শুনানিও স্থগিত হয়। অবশেষে ২৮ অক্টোবর বৃহস্পতিবার আরিয়ানের জামিন হওয়ার পরই স্বস্তির নিশ্বাস ফেলেন মুকুল।

তবে এনসিবির হাত থেকে এখনই রেহাই নেই আরিয়ানের। তিনি এখন জামিন পেলেও সেই নির্দেশের প্রতিলিপি এখনও দেওয়া হয়নি বম্বে হাই কোর্ট। শুক্রবার তা দেওয়ার পরই আদালতে জেল থেকে মন্নতের উদ্দেশে রওনা দিতে পারবেন আরিয়ান। জেল থেকে বেরিয়েও বেশ কয়েকটি নিয়ম তাকে মানতে হবে। এক নজরে দেখে নেওয়া যাক কোন কোন কাজ থেকে বিরত থাকতে হতে পারে শাহরুখ পুত্রকে।

১.বিদেশ ভ্রমণ: মাদক নিয়ন্ত্রক সংস্থা’র দেওয়া শর্ত অনুযায়ী, বিশেষ আদালতের কাছে আরিয়ানকে নিজের পাসপোর্ট জমা রাখতে । তিনি বিশেষ অনুমতি ছাড়া দেশ ছাড়তে পারবেন না।’

২.দেশের মধ্যেই ঘুরতে যাওয়া: বিদেশের মতো দেশের বিভিন্ন জায়গাতে চাইলেও শাহরুখ তনয় এখন কোথাও যেতে পারবেন না। মুম্বই ছেড়ে অন্য কোথাও যেতে হলে তদন্তকারী অফিসারকে জানাতে হবে।

৩.মামলার বিষয়ে সংবাদমাধ্যমে বিবৃতি: জেল থেকে বেরিয়ে সংবাদমাধ্যমের কাছে প্রমোদতরীর মাদক-মামলার সাথে যুক্ত আদালতে হওয়া কথোপকথন কাউকে বলতে পারবেন না আরিয়ান। এমনকি এই বিষয় তিনি নেটমাধ্যমেও কিছু লিখতে পারবেন না তিনি।

৫.সহ-অভিযুক্তদের সঙ্গে যোগাযোগ স্থাপন: জেল থেকে বেরিয়ে এই কেসের সাথে যুক্ত বাকি অভিযুক্তদের সঙ্গে যোগাযোগ করায় নিষেধাজ্ঞা জারি করেছে এনসিবি। ফোন-সহ কোনও ধরনের যোগাযোগেই এ ব্যাপারে নিষেধাজ্ঞা জারি করেছেন মাদক-মামলার তদন্তকারী সংস্থা।

এ ছাড়াও এই মামলার সাথে যুক্ত কোনো প্রমাণ নষ্ট করা, সাক্ষীকে প্রভাবিত করা, তদন্তে অসহযোগিতা করতে পারবেন না। এই বিষয়গুলি শুধু আরিয়ান নয় ভারতীয় দণ্ডবিধির সাথে যুক্ত সব মামলার ক্ষেত্রেই প্রযোজ্য। জামিনের এই প্রতিলিপি জেল কর্তৃপক্ষের কাছে পৌঁছনোর অপেক্ষায় রয়েছেন কিং খানের পরিবার। কারণ তার পরই শুরু হবে আরিয়ানের জেল থেকে বেরনোর প্রক্রিয়া।

John Fabian

Recent Posts

ব্যাঙ্ক অ্যাকাউন্ট ছাড়াই পেমেন্ট! Google Pay-র নতুন ‘Pocket Money’ ফিচারে বদলাচ্ছে ডিজিটাল লেনদেন

ডিজিটাল পেমেন্টের দুনিয়ায় বড় আপডেট আনল Google Pay। নতুন ‘Pocket Money’ ফিচারের মাধ্যমে এখন আর…

April 12, 2026

তাপপ্রবাহের মাঝেই বৃষ্টি দক্ষিণবঙ্গে! আজ ভিজবে কোন কোন জেলা?

বাংলায় গরম ক্রমশ বাড়ছে। আবহাওয়া দফতরের মতে, আগামী কয়েক দিনে দক্ষিণবঙ্গের তাপমাত্রা ৫ থেকে ৭…

April 12, 2026

কোটি টাকার সোনা, দামি Rolex আর বিশাল শেয়ার! ঠিক কত সম্পত্তির মালিক কোয়েল মল্লিক জানলে চমকে যাবেন

টলিউডের জনপ্রিয় অভিনেত্রী কোয়েল মল্লিক সম্প্রতি রাজনীতিতে যোগ দিয়ে নতুন অধ্যায় শুরু করেছেন। রাজ্যসভার সাংসদ…

April 11, 2026

KKR-এ বড় সিদ্ধান্ত আসছে? অধিনায়ক রাহানেকে ঘিরে বাড়ছে প্রশ্ন

কলকাতা নাইট রাইডার্স—এক সময় আইপিএলের অন্যতম সফল দল। তিনবার ট্রফি জেতা এই ফ্র্যাঞ্চাইজির নাম শুনলেই…

April 11, 2026

ভোটের মুখে ফের ইডির ঝটকা! পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে হানা, SSC কেলেঙ্কারিতে তোলপাড় রাজ্য

ভোটের আবহে ফের তোলপাড় বাংলা! প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে শনিবার সকালেই হানা দিল এনফোর্সমেন্ট…

April 11, 2026

Gold Price Today 11 April 2026: যুদ্ধবিরতির ধোঁয়াশায় কাঁপছে বাজার! বৈশাখের আগে কি সোনায় সুখবর?

আমেরিকা ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি নিয়ে অনিশ্চয়তার জেরে আন্তর্জাতিক বাজারে অস্থিরতা তৈরি হয়েছে, যার সরাসরি…

April 11, 2026