রাজ্য

কালীপুজো মণ্ডপে No-Entry,কালীঘাট দক্ষিনেশ্বর বন্ধ রাখার কড়া নির্দেশ আদালতের

সম্প্রতি কালিপুজোর বাজি বন্ধের আর্জিতে মামলা গিয়েছিল হাইকোর্টে। সেই মামলারই শুনানি ছিল আজ। শুনানি দেন বিচারপতি সঞ্জীব বন্দ্যোপাধ্যায় ডিভিশন বেঞ্চে। শুনানির পর কালীপুজো মণ্ডপের এন্ট্রি নিয়ে ওঠে কথা। তখনই কালীপুজো মণ্ডপে No ENTRY এর পক্ষে মত দিল ডিভিশন বেঞ্চ। এইদিন হাইকোর্ট পর্যবেক্ষণ আধিকারিকরা জানান যে মণ্ডপগুলি ৩০০ বর্গমিটারের কম এলাকা জুড়ে বিস্তৃত সেই সব মণ্ডপে ৫ মিটার দূরে নো এন্ট্রি বোর্ড লাগাতে হবে। একসঙ্গে মণ্ডপে থাকতে পারবেন ১০ জন।

 

তবে হাইকোর্ট হতে আরও জানানো হয়েছে যে ৩০০ বর্গমিটারের বড় মণ্ডপ গুলির সিদ্ধান্ত নেবে পুলিশ। বিচারপতি সঞ্জীব বন্দ্যোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ হতে এইদিন বলা হয়, “দুর্গাপুজোতে পুলিশের কাজ খুবই সুন্দর ছিল। পুলিশের প্রশংসা করে তারা আরও বলেন, আদালতের আস্থা রয়েছে তাদের ওপর। আস্থা রয়েছে যে তারা ভিড় নিয়ন্ত্রণ করতে পারবে। সেই কারণেই বড় মণ্ডপের ক্ষেত্রে সমস্ত সিদ্ধান্ত নেবে পুলিশ। তারা ঠিক করবেন যে বড় মণ্ডপের ক্ষেত্রে কত মিটার দূরে লাগানো হবে নো এন্ট্রি বোর্ড। তারাই ঠিক করবেন যে কতজন মণ্ডপে প্রবেশ করবে সেই ব্যাপারটি।

 

এইদিন একইসঙ্গে কালীঘাট, দক্ষিণেশ্বর, তারাপীঠের মত বহু জনসমাগমযুক্ত মন্দিরগুলির বিষয়েও নির্দেশ দেয় আদালত। সেখানে ভিড় নিয়ন্ত্রণের ক্ষেত্রেও কড়া নির্দেশ দেয় হাইকোর্ট। এই করোনা পরিস্থিতিতে কোভিড বিধি মেনে ওই মন্দিরগুলিতে কিভাবে জনসমাগম নিয়ন্ত্রণ করা যায়, মন্দিরে প্রবেশ হার কি করে নিয়ন্ত্রণ করা যায় তার সবটাই থিক করবে পুলিশ। আজ এমনটাই জানান বিচারপতি।

 

প্রসঙ্গত উল্লেখ্য, বাঙালির ১২ মাসে ১৩ পার্বণ। কালীপুজোর পরেই রয়েছে জগদ্ধাত্রী পুজো, কার্তিক পুজো। এই দুই পুজোর ক্ষেত্রেও একই নির্দেশ দিয়েছিল রাজ্য আদালত। সেই সিদ্ধান্তেই অনড় থাকতে চান তারা। এমনটাই জানা গিয়েছে আদালত সূত্রের খবর হতে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026