জীবনযাপন

জানুন চুমু খেলে যে ৫ উপকারিতা আপনি পাবেন

“অধরের কানে যেন অধরের ভাষা। দোঁহার হৃদয় যেন দোঁহে পান করে। গৃহ ছেড়ে নিরুদ্দেশ দুটি ভালোবাসা, তীর্থযাত্রা করিয়াছে অধর সংগমে। দুইটি তরঙ্গ উঠি প্রেমের নিয়মে, ভাঙিয়া মিলিয়া যায়​​ দুইটি অধরে। ব্যাকুল বাসনা দুটি চাহে পরস্পরে, দেহের সীমায় আসি দুজনের দেখা। প্রেম লিখিতেছে গান কোমল আখরে, অধরেতে থর থরে চুম্বনের লেখা।” রবীন্দ্রনাথের এই ‘চুম্বন’ কে আপনি অগ্রাহ্য করতে পারবেন না। কি মধুর প্রেমের কথা রবি ঠাকুর কত আগে বলে গেছেন। এমন রসের কথা আজকের দিনেও জীবন্ত। হ্যাঁ, আমাদের আজকের প্রসঙ্গ ‘চুম্বন’। এই চুম্বনের কিছু উপকারিতা নিয়ে আজ আমরা আলোচনা করবো যা আপনাকে উৎসাহ দেবে প্রেমে। চলুন সামাজিক ভয়, সংশয়, তিক্ততাকে দূরে রেখে চুম্বনের প্রতি ধ্যান দিই।

বিশেষজ্ঞদের মতে চুম্বন/ চুমু শুধু মাত্র ভালবাসার প্রকাশ নয়, এর কিছু স্বাস্থ্যগত বিষয়ও রয়েছে। আজ আমরা সেই বিষয়গুলি হাইলাইট করবো।

  • চুমু খেলে ইমিউনিটি বাড়ে। চুমু খাওয়ার সময় পরস্পরের লালা মিশে যায়। যখন পার্টনারের মুখের লালার সঙ্গে আপনার মুখের লালা মিশে যায় তখন আপনার শরীর নতুন ধরনের ব্যাকটেরিয়ার সঙ্গে পরিচিত হয়। কাজেই স্বাভাবিকভাবেই রোগ প্রতিরোধ ক্ষমতাও বৃদ্ধি পায়।
  • মুখের পেশি শক্ত থাকে। হ্যাঁ, একমাত্র চুম্বনের সময় আপনার মুখের ৩০ টি পেশি সচল হয়ে ওঠে যা আপনার মুখমণ্ডলের পেশীকে শক্ত রাখতে সাহায্য করে।
  • চুমু খেলে মুখের রক্ত সঞ্চালন বাড়ে, ফলে কোলাজেন উৎপাদনও বাড়ে। এতে আপনার ত্বক উজ্জ্বল হয়ে উঠবে দ্রুত। এছাড়াও আপনি যদি টানা ৫ মিনিট চুমু খান তবে আপনার গালের ফোলা ভাব কমবে ও ক্যালোরিও বার্ন হবে দ্রুত।
  • চুমু খাওয়ার সময় মস্তিষ্কের কর্টিসলের (স্ট্রেস হরমোন) মাত্রা কমে যায়। তাই আপনি যখন মানসিক অশান্তিতে ভুগবেন তখন বিনা দ্বিধায় এঁকে অপরকে চুম্বন দিন।
  • দিনদিন কাজের চাপ বাড়ছে। ফলে ফিকে হয়ে যাচ্ছে বৈবাহিক জীবন। একটা চুমু আপনার জীবনে রসবোধ যেমন আনবে তেমন উদ্বেগ ও হতাশাও কমাতে সাহায্য করবে।

তাই আর দেরি না করে রোজ চুমু খাওয়া প্র্যাকটিস করুন।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026