নিউজ

তিনমাস নেওয়া হবে না লোনের কিস্তি, মহিলাদের জন্য বড় ঘোষণা

দেশজুড়ে লকডাউনের মাঝে স্বস্তির খবর এলো রাজ্যের স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের জন্য। এক সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, রাজ্যের সমবায় ব্যাংকের আওতায় থাকা স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের আপাতত তিনমাস কোনো ঋণের কিস্তি দিতে হবে না। সমবায় ব্যাংক গুলির পাশাপাশি রাষ্ট্রায়ত্ত্ব অন্যান্য ব্যাংক গুলিও এই ছাড় দিচ্ছে। জানা যাচ্ছে, এর ফলে ১৬ লক্ষ মহিলা সরাসরি উপকৃত হবেন।

এই ছাড়ের ফলে সরাসরি ১৬ লক্ষ মহিলা উপকৃত হবেন বলে জানাচ্ছে ওই সংবাদমাধ্যম। রাজ্যে প্রায় ৯ লক্ষ স্বনির্ভর গোষ্ঠী আছে, যার মধ্যে ৬ লক্ষ স্বনির্ভর গোষ্ঠী রাজ্য সরকারের স্বনির্ভর ও স্বনিযুক্তি দপ্তরের সাথে যুক্ত। বাকি গোষ্ঠী গুলো নাবার্ডের সাথে। এই ৯ লক্ষের মধ্যে ২ লক্ষ ৫ হাজার গোষ্ঠী সমবায় ব্যাংকের আওতায় আছে। বাকিরা অন্যান্য রাষ্ট্রায়ত্ত্ব ব্যাংক এবং বিভিন্ন বেসরকারি ব্যাংকের আওতায়।

এই ২ লক্ষ ৫ হাজার গোষ্ঠীর মধ্যে সমবায় ব্যাংক থেকে লোন নেওয়া আছে ১ লক্ষ ৬৫ হাজার গোষ্ঠীর। এই স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা যে পরিমাণ টাকা জমান, তার ছয় গুণ টাকা ১১% সুদে লোন হিসেবে দেওয়া হয়। এই ১১% সুদের মধ্যে রাজ্য সরকার দেয় ৭%, অর্থাৎ স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের মাত্র ৪% করে সুদ দিতে হয়। কিন্তু এই কঠিন সময়ে তাদের সেই লোনের মাসিক কিস্তি না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সমবায় ব্যাংক।

রাজ্যের সমবায় ব্যাংক গুলির তরফে স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের নেওয়া লোনের কিস্তিতে ছাড় দেওয়া নিয়ে কোনো শর্ত চাপানো হবেনা বলেও জানা গিয়েছে। রাষ্ট্রায়ত্ত্ব ব্যাংক গুলির থেকে নেওয়া লোনের ক্ষেত্রেও কোনো শর্ত চাপানো হবেনা। তবে জানা যাচ্ছে, বেসরকারি ব্যাংক গুলি লোনে ছাড় দিতে পারে তবে তার জন্য তারা একাধিক শর্ত চাপাতে চাইছে। ফলে সমবায় ব্যাংক থেকে লোন নেওয়া মহিলাদের চিন্তা না থাকলেও বেসরকারি ব্যাংকে থেকে যারা লোন নিয়েছেন তারা যথেষ্টই চিন্তায় আছেন।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026