১৮৯১ সালের পর প্রথমবার মুম্বাই উপকূলে আছড়ে পড়তে চলেছে ঘূর্ণিঝড় 'নিসর্গ'
আবহাওয়া দফতরের পূর্বাভাস একদম মিলে গেছে। গতকাল সন্ধের পর থেকেই শুরু হয়েছে ঝড়-বৃষ্টির দাপট। সঙ্গে ছিল মেঘের গর্জন। সোমবার সারারাত জুড়ে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলাতে ঝড়-বৃষ্টির দাপট চলেছে। ক্রমশ তাপমাত্রার পারদ চড়ছিল। সেখানে এই বৃষ্টিতে মানুষের গুমোট গরম থেকে স্বস্তি মিলেছে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে যে মঙ্গলবার ও আগামী দুইদিন ঝড়-বৃষ্টি চলবে।
দক্ষিণবঙ্গের একাধিক জেলাতে রাতভর ঝোড়ো হাওয়া বইছে। তার সাথে কিছু কিছু জায়গাতে তুমুল বৃষ্টিও হয়েছে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হয়েছে। আজ সকাল থেকেই আকাশ মেঘলা। প্রখর রোদের দেখা নেই। ফলে তাপমাত্রা অনেকটাই কম। আজ ও কলকাতা সহ বাঁকুড়া, বর্ধমান, হাওড়া, হুগলি, দুই ২৪ পরগনা ও দুই মেদিনীপুরে প্রবল ঝড়-বৃষ্টি হবে বলে জানিয়েছে হাওয়া অফিস। কোথাও কোথাও আবার ঝড়-বৃষ্টি শুরু হয়ে গেছে।
আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিক তাপমাত্রার থেকেও ১ ডিগ্রি নিচে থাকবে। আজ তাপমাত্রা ৩৪ ডিগ্রির কাছাকাছি থাকবে। আর সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২০ ডিগ্রির কাছাকাছি , যা স্বাভাবিক তাপমাত্রার থেকে ৬ ডিগ্রি কম। বাতাসে আদ্রতার পরিমাণ থাকবে ৬০-৯১ শতাংশ। তবে কলকাতাতে সারারাত বৃষ্টি হওয়াতে বেশ কিছু এলাকাতে জল জমে গিয়েছিল। কিন্তু লকডাউনের জেরে যানবাহন বন্ধ থাকতে সাধারণ মানুষকে ভোগান্তিতে পড়তে হয়নি। বরং এই বৃষ্টি মানুষ বাড়িতে বসে উপভোগ করছে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…