দেশে লকডাউনের মেয়াদ বেড়েছে আরও ১৯ দিন। অর্থাৎ আগামী ৩ মে পর্যন্ত লকডাউন জারি থাকবে সারা দেশে। প্রধানমন্ত্রীর ঘোষণার পরেই ভারতীয় বিমান মন্ত্রকের তরফে জানানো হয় যে, আগামী ৩ মে পর্যন্ত দেশে সমস্তরকম আন্তর্জাতিক এবং ঘরোয়া বিমান পরিষেবা বন্ধ থাকবে। বিমান পরিবহন মন্ত্রকের তরফে জানানো হয়েছে, আগামী ৩ মে ১১.৫৯ পর্যন্ত বন্ধ থাকবে সব আন্তর্জাতিক এবং ঘরোয়া বিমান চলাচল। করোনা ভাইরাস আরও বেশি করে ছড়িয়ে পড়ার কোনো রকম ঝুঁকি তারা নিতে চাইছেন না বলেই এই সিদ্ধান্ত বলে জানানো হয়েছে বিমান মন্ত্রকের তরফে।
বিমান মন্ত্রক আরও জানিয়েছে, অসামরিক বিমান পরিবহনে কিছুটা ক্ষতি হলেও এছাড়া আপাতত আর কোনো উপায় ছিলনা। এর আগে ১৫ এপ্রিল থেকে ডোমেস্টিক বিমান পরিষেবা দেওয়া শুরু হতে পারে বলে জানানো হয়েছিল বিমান মন্ত্রকের তরফে। কিন্তু এদিনের ঘোষণায় ৩ মে পর্যন্ত সে সম্ভাবনা আর রইলো না। অনেক বেসরকারি বিমান সংস্থাই ১৫ এপ্রিল থেকে যাত্রার জন্য ডোমেস্টিক ফ্লাইটের টিকিট বুকিং নেওয়া শুরু করেছিল। যারা টিকিট বুকিং করেছিলেন তাদের টিকিট বাতিল হয়ে গিয়েছে। এছাড়া বিদেশ থেকে আগত যাত্রীদের থেকেই দেশে সর্বপ্রথম করোনা ছড়িয়েছিল, সেদিকটা মাথায় রেখে বন্ধ করা হলো আন্তর্জাতিক বিমান পরিষেবাও।
তবে অসামরিক বিমান পরিষেবা বন্ধ হলেও মালবাহী বিমান চলবে বলে জানানো হয়েছে বিমান মন্ত্রকের তরফে। কার্গো বিমান, অফশোর হেলিকপ্টার অপারেশন, চিকিৎসা পরিষেবার জন্যে ব্যবহৃত বিমানগুলোকে চলার জন্য ছাড়পত্র দিয়েছে বিমান মন্ত্রক। সবদিক বিবেচনা করে লকডাউন ৩ মে পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্তের কথা ঘোষণা করেন প্রধানমন্ত্রী। তবে করোনা মুক্ত এলাকা গুলোতে কিছু ছাড় দেওয়ার কথা ঘোষণা করেছেন তিনি। আগামীকাল বুধবার এবিষয়ে বিস্তারিত জানাবেন বলে তার ভাষণে বলেছেন প্রধানমন্ত্রী।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…