গর্তে পড়ে যায় একটি বাচ্চা হাতি, তাকে গর্ত থেকে উদ্ধার করে মায়ের কাছে ফিরিয়ে দেন এক যুবক। ঘটনাটি ঘটে তামিলনাড়ুর মেট্টুপালিয়ামে। পেশায় বনরক্ষী ওই যুবকের নাম পলানিচামি শরথকুমার। BBC অনুসারে, শরথকুমার তামিলনাড়ুর মেট্টুপালিয়ামের একটি বন দলে ছিলেন। খবর পাওয়া যায় একটি হাতি রাস্তা আটকে রয়েছে। এই খবর পেয়ে ওই যুবক ও তার সহকর্মীরা ওই স্থানে গেলে আতশবাজির সাহায্যে হাতিটিকে ওই স্থান থেকে অন্যত্র নিয়ে যান।
এরপর কাছাকাছি আর কোনো হাতি আছে কিনা জানার জন্য তারা খোঁজ চালালে দেখেন ওই হাতিটির বাচ্চা, একটি ছোট্ট হাতি গর্তে পড়ে রয়েছে। এরপর হাতিটিকে গর্ত থেকে উদ্ধার করে মায়ের কাছে ফিরিয়ে দেন বনরক্ষী পলানিচামি শরথকুমার। তবে ঘটনাটি দুই’বছর আগের। দিনটি ছিল ১২ ডিসেম্বর, ২০১৭।
এই খবর নতুন করে ঝড় তুলেছে সোশ্যাল মিডিয়ায়। এই ঘটনাটি টুইটারে শেয়ার করেছেন ভারতীয় বন বিভাগের আধিকারিক দীপিকা বাজপেয়ি। ঘটনাটি প্রকাশ্যে আসতেই শরথকুমার নামের ওই বনরক্ষীকে প্রসংশা করেছেন সকলে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…