নিউজ

দেশের কোন মুসলমানকে পাঠানো হচ্ছে না ডিটেনশনে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দিল্লি বিধানসভা নির্বাচনের প্রচার শুরু করলেন রবিবার দুপুরে রামলীলা ময়দানে। সংশোধিত নাগরিকত্ব আইনের বিরুদ্ধে থাকা মানুষ নরেন্দ্র মোদির এই আইনের প্রতিবাদে সরব, এই আইনের কারণে কার্যত রণক্ষেত্র দরিয়াগঞ্জ থেকে এক কিলোমিটার দূরত্বে রামলীলা ময়দানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জনসভার পর কত মানুষ তার পক্ষে থাকেন সেটাই দেখার। গোটা দেশের নাগরিকত্ব সংশোধনী আইন নিয়ে যখন এই বিক্ষোভ, মিছিল- ভাঙচুর চলছে সেই অবস্থায় প্রধানমন্ত্রীর এই জনসভা এক আলাদা তাৎপর্য বহন করছে।

প্রধানমন্ত্রী এই জনসভায় বলেছেন মমতা দিদি শরণার্থীদের নাগরিকত্বের কথা বলতেন। তিনি বলতেন অনুপ্রবেশকারীদের আটকানোর কথা, এখন তার কি হল? বহু বছর এদেশে থাকা শরণার্থীদের জন্য এই আইন। প্রধানমন্ত্রী আশ্বাস দেন ধর্মের কারণে পীড়িতদের সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া হবে। পাকিস্তান আফগানিস্তান ও বাংলাদেশে ধর্মের কারণে প্রতারিত শরণার্থীদের জন্য সিএএ।

আরও পড়ুন : সিএএ-র উপরে মিথ্যা ভয় ছড়িয়েছে কংগ্রেস : মোদী

দেশের কোন মুসলমানকে পাঠানো হচ্ছে না ডিটেনশন শিবিরে। ভারতের কোন হিন্দু ও মুসলিম নাগরিকদের জন্য নয় সিএএ। এতে দেশের ১৩০ কোটি নাগরিকের উপর প্রভাব পড়বে না, এর পাশাপাশি তিনি বলেন কিছু রাজনৈতিক দল গুজব ছড়াচ্ছে। কিছু শিক্ষিত নকশাল ডিটেনশন শিবিরে পাঠিয়ে মানুষকে ভুল বোঝাচ্ছেন। তার বিশ্বাস মানুষ এই মিথ্যে গুজব কে মানবে না। মিথ্যা ভিডিও ছড়িয়ে দিল্লিতে সৃষ্টি করা হচ্ছে গণ্ডগোল। কংগ্রেস বিভাজনের রাজনীতি করছে। প্রধানমন্ত্রী বলেছেন তার মূর্তি পোড়ানো হোক কিন্তু বিরোধীরা যেন দেশের সম্পত্তি নষ্ট না করে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026