নিউজ

‘মোদির বিরোধিতা করুন, মোদির মূর্তি পোড়ান, কিন্তু দেশের সম্পত্তি জ্বালবেন না’, রামলীলা থেকে প্রধানমন্ত্রী

সংশোধিত নাগরিকত্ব আইন সংসদের দুই কক্ষে পাশ হওয়ার পর থেকেই আইনের প্রতিবাদে বিক্ষোভ প্রদর্শনে উত্তাল হয়েছে গোটা দেশ। এই পরিস্থিতিতে আজ দিল্লির রামলীলা ময়দান থেকে আসন্ন দিল্লি বিধানসভা ভোটের প্রচার শুরু করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ২০২০ এর ফেব্রুয়ারিতেই ভোট দিল্লি বিধানসভায়, তারই প্ৰস্তুটি এখন থেকে শুরু করলেন প্রধানমন্ত্রী। আর ভোট প্রচার শুরুর প্রথম দিনেই সংশোধিত নাগরিকত্ব বিল নিয়ে বিরোধীদের একহাত নিলেন।

ভোটের প্রচারে রামলীলা ময়দানে বক্তৃতা রাখতে গিয়ে প্রধানমন্ত্রী আজ প্রথমেই বলেন, ‘বৈচিত্র্যের মধ্যে ঐক্যই ভারতের বৈশিষ্ট্য।’ নাগরিকত্ব বিলের প্রতিবাদে দেশ জুড়ে হয়ে চলা বিক্ষোভ প্রর্দশন আর সরকারি সম্পত্তি নষ্ট করার প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, ‘মোদিকে পছন্দ না হলে মোদির বিরোধিতা করুন, মোদির মূর্তি পোড়ান কিন্তু দেশের সম্পত্তি নষ্ট করবেন না।’ আজ যে ময়দানে প্রধানমন্ত্রীর সভা হচ্ছে তার থেকে কয়েক কিলোমিটার দূরেই দরিয়াগঞ্জ, যেখানে কয়েকদিন আগে প্রতিবাদের জেরে রণক্ষেত্রের চেহারা নেয়।

আরও পড়ুন : দেশের কোন মুসলমানকে পাঠানো হচ্ছে না ডিটেনশনে : প্রধানমন্ত্রী

এদিন রামলীলা ময়দান থেকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তীব্র ভাষায় আক্রমণ করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, ‘একসময় সংগসদে দাঁড়িয়ে অনুপ্রবেশকারীদের তাড়াতে বলতেন মমতা দিদি। শরণার্থীদের জায়গা দিতে বলতেন তিনি। আজ তিনিই দেশের অভ্যন্তরীণ ব্যাপারে রাষ্ট্রসঙ্ঘে পৌঁছে গেছেন।’ বাংলায় সেনাবাহিনী পাঠানো নিয়ে তিনি বলেন, ‘বাংলায় সেনা নিয়মমাফিক কাজ করতে গেলেও মমতা দিদি বলেন মোদির সেনা এসেছে।’

মুখ্যমন্ত্রীর রাজ্যে এনআরসি, নাগরিকত্ব বিল কার্যকর না হওয়া নিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘রাজ্য করবো না বলার আগে একবার আইনজীবীদের সাথে কথা বলুন। এটা আদৌ করা যায় কিনা?’ এনআরসি, নাগরিকত্ব বিল নিয়ে প্রধানমন্ত্রী আবারও বকেন, ‘মানুষকে ভুল বোঝানো হচ্ছে, গুজব ছড়ানো হচ্ছে। কারও প্রতি কোনো বৈষম্য হবেনা, আপনারা নিশ্চিন্তে থাকুন।’

Anirban Kundu

Recent Posts

বুলেট ট্রেন প্রকল্পে গতি! রেলের ‘মিশন মোড’-এ দ্রুত গতিতে চলছে কাজ

কবে ছুটবে বুলেট ট্রেন? এখন দেশের বেশিরভাগ মানুষের মনে এই একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। সময়…

April 25, 2026

৩০০ ইউনিট ফ্রি বিদ্যুৎ! সোলার প্যানেল বসালেই ৭৮ হাজার টাকা দিচ্ছে সরকার

গরম পড়লেই বাড়তে থাকে বিদ্যুতের বিল। ফ্যান, এসি, ফ্রিজের অতিরিক্ত ব্যবহারে মাসের শেষে মোটা অঙ্কের…

April 24, 2026

কিছুক্ষণেই ভিজবে দক্ষিণবঙ্গ! গরমে স্বস্তি দিতে ঝেঁপে বৃষ্টি, কবে থেকে কোথায়?

বৈশাখের দাবদাহে নাজেহাল দক্ষিণবঙ্গ। দিনের বেলায় তাপমাত্রা যেমন চড়ছে, তেমনই বাড়ছে ভ্যাপসা গরমের অস্বস্তি। এই…

April 24, 2026

দাম কমতেই থাকছে! সোনা-রুপোর দামে বড় পতন, কলকাতায় আজকের নতুন রেট দেখুন

ফের স্বস্তির খবর মধ্যবিত্তের জন্য। টানা দ্বিতীয় দিনের মতো আজও কমল সোনা ও রুপোর দাম।…

April 24, 2026

প্রতিমাসে ৫০০০ টাকা পেনশন, কেন্দ্রের এই প্রকল্পে নাম লেখালেন ৯ কোটি মানুষ

আপনিও কি ভবিষ্যতে নিশ্চিত মাসিক পেনশন (Pension) পেতে চান? কিন্তু বুঝতে পারছেন না কোথা থেকে…

April 24, 2026

IPL-এর মাঝেই বড় ঘোষণা, এ বার এই ফ্র্যাঞ্চাইজ়ি লিগে খেলবেন জয়সওয়াল-রাহানে

চলছে IPL। একদিকে অজিঙ্ক রাহানে কলকাতা নাইট রাইডার্সকে নেতৃত্ব দিচ্ছেন, অন্যদিকে যশস্বী জয়সওয়াল খেলছেন রাজস্থান…

April 24, 2026