বিনোদন

বিরাটের পর এবার নুসরত, গরিব মানুষের মধ্যে কম্বল বিতরণ করলেন নুসরত

যার কেউ নেই তার ঈশ্বর আছেন। প্রতিটি মানুষের মধ্যে থাকেন। আর মানুষের মধ্য দিয়ে ঈশ্বর তার কাজ করেন। কয়েকদিন আগে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, ভারতের ক্রিকেটের অধিনায়ক বিরাট কোহলি স্যান্টাক্লজ সেজে রাস্তায় দুস্থ শিশুদের উপহার দিচ্ছে। আর এবারে নুসরাত জাহান দুস্থদের কম্বল বিতরণ করছেন এমন ছবি দেখা গেল সোশ্যাল মিডিয়ায়।

রাজনৈতিক কাজকর্ম এবং তার সাথে সাথে সিনেমার পাশাপাশি নুসরাতের এই কর্মকাণ্ড বেশ চোখে পড়ার মতো। তবে তারই কর্মকাণ্ডে তিনি একা নন, তার সঙ্গে তার স্বামী মানুষটিও তার সঙ্গে সায় দিয়েছেন। সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করে নুসরাত লিখেছেন, সকলের উৎসবে আনন্দে আনন্দ ও ভালোবাসা সকলেরই প্রাপ্য।

আরও পড়ুন : খুশি মনে বাবা শাহরুখ খানের সাথে স্কুলে এল আব্রাম

এবারে পশ্চিমবঙ্গ সহ গোটা কলকাতাতে ঠান্ডা বেশ জাঁকিয়ে পড়েছে। আমরা ঘরে বসেই প্রায় ঠকঠক করে কাঁপার যোগাড়, যারা রাস্তায় থাকে তাদের অবস্থা সত্যিই দুর্বিষহ। এই রাস্তার মানুষগুলোর কাছে স্যান্টাক্লজ হয়ে উঠলেন সাংসদ অভিনেত্রী নুসরত জাহান। তাদের হাতে তুলে দিচ্ছেন কম্বল এবং গরমের পোশাক। এই ঘটনা নিঃসন্দেহে প্রশংসনীয়।

কয়েকদিন আগে আমরা বিরাট কোহলি কে এমন একটি কাজ করতে দেখেছি। তার পরে এবারে নুসরত জাহান। সত্যিই তাদের এমন কাজকে ধন্যবাদ জানাতে হয়। গরিব মানুষের কাছে তারা সত্তিকারের সান্টাক্লজ হিসাবে দেখা দিচ্ছেন। সিনেমা জগতে বেশ পরিচিত নাম নুসরাত জাহানের, আর আজকাল রাজনৈতিক ক্ষেত্রেও তিনি তার দক্ষতা দেখিয়েছেন, তবে এমন মানসিক উদারতার কাজ সত্যিই প্রশংসনীয়, এ কথা বারবার বলতেই হয়।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026