নিউজ

আলো নেভালেও চলবে ফ্যান, এসি, টিভি, স্পষ্ট জানালো সরকার

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৫ই এপ্রিল রাত ৯ টায় ঘরের সমস্ত আলো বন্ধ রেখে নয় মিনিটের জন্য মোমবাতি বা মোবাইলের ফ্ল্যাশলাইট জ্বালাতে আবেদন করেছেন। কিন্তু এই আবেদন চিন্তায় ফেলেছে বিদ্যুৎ মন্ত্রালয়ের কর্মকর্তাদের। কারণ গোটা দেশ যদি এটি মানে তাহলে বিকল হয়ে যেতে পারে সমস্ত পাওয়ার গ্রিডগুলি। বিদ্যুৎ মন্ত্রালয়ের কর্মকর্তারা জানিয়েছেন যে যদি নয় মিনিট বিদ্যুতের ব্যবহার বন্ধ রাখা হয় তাহলে প্রথমে গ্রিডের চাপ কমবে। কিন্তু এরপরই যদি আবার বিদ্যুৎ ব্যবহার শুরু হয় তবে হঠাৎ করে গ্রিডগুলোয় অনেক চাপ পড়বে, যার ফলে বিকল হয়ে যেতে পারে গ্রিডগুলি। এটি ভবিষ্যতে বড়সড় বিদ্যুৎ বিপর্যয়ের সম্মুখীন করতে পারে গোটা দেশকে।

এর পরিপ্রেক্ষিতে সরকার জানিয়েছে যে আগামীকাল প্রধানমন্ত্রীর নির্দেশ মতো কাজ করতে গিয়ে বাড়ির পুরো  বিদ্যুৎ সংযোগ একেবারে বন্ধ করে দেওয়ার কোনও দরকার নেই। এই মোমবাতি ও প্রদীপ জ্বালানোর সময় কম্পিউটার, ফ্যান, এসি বন্ধ করার দরকার নেই। বিবৃতে বলা হয়েছে যে ৫ এপ্রিল কেবল বাড়ির এল বন্ধ রাখতে বলা হয়েছে। কম্পিউটার, টিভি, ফ্যান, রেফ্রিজারেটর এবং এসি বা রাস্তার আলো বন্ধ করতে বলা হয়নি।  অফিস, থানা, হাসপাতাল প্রভৃতি জায়গার আলো জ্বলবে।

এছাড়া প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে যে রাস্তার আলো জ্বালিয়ে রাখতে। প্রধানমন্ত্রী শুধু আবাসন ও বাড়ির আলো নিভাতে বলেছেন। প্রসঙ্গত, প্রধানমন্ত্রীর এই আবেদনের পরিপ্রেক্ষিতে রাজ্যের বিদ্যুৎমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় বলেছেন, “আমি দপ্তরের সমস্ত আধিকারিক ও ইঞ্জিনিয়ারদের সঙ্গে কথা বলে রেখেছি। আগে থেকেই তারা বাড়তি বিদ্যুতের জোগান করে রাখবেন, ফলে কোনও কারণে যদি রবিবার রাতের পর বিদ্যুৎ ঘাটতি দেখা দেয় তবে বাড়তি বিদ্যুৎ দিয়ে কাজ চালানো যাবে।”

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026