নিউজ

রফি ও কিশোর কুমারের হিট গান গেয়ে গৃহবন্দির উৎসাহ দিতে উদ্যোগ গুজরাট পুলিশের, দেখুন ভিডিও

কৌশিক পোল্ল্যে: সারাদিন বাড়িতে বসে থাকতে কি কারও ভালো লাগে? হাতের কাছে বইয়ের স্টকে সব পড়া শেষ! নতুন কোনো সিনেমাও দেখতে ইচ্ছে করছে না, আর টিভি খুললেই সব পুরোনো মেগাসিরিয়াল আর অনুষ্ঠানের সম্প্রচার হচ্ছে, আবেগের বশে প্রথম কদিন ভালো লাগলেও রোজ রোজ কি ভালো লাগে?  লকডাউনের মাঝে এমন সব প্রশ্নই মনমরা করে তুলছে গৃহবন্দি মানুষদের।

প্রতিদিনের বিনোদন একঘেঁয়ে ঠেকছে? সেই কারনেই তো এই অভিনব উদ্যোগ গুজরাট পুলিশের। রাস্তা থেকেই আমেদাবাদের হাউসিং কমপ্লেক্সের মানুষদের গান শুনিয়ে আনন্দ দেওয়ার ছোট্ট প্রচেষ্টা চালালেন এনারা। এর আগেও বহু চিকিৎসাকর্মী ও পুলিশের গান ভাইরাল হয়েছে, তারই মাঝে এই ভিডিও পুলিশকর্মীদের সহৃদয় আচরনের প্রতীক হিসেবে ধরা দেয়।

একেবারে এক লড়ি ডিজে নিয়ে হাজির এই পুলিশেরা, সঙ্গে একজন স্থানীয় গায়ক। গিটার হাতে গান ধরতেই আশেপাশের আবাসনের বাসিন্দারা বাড়ির ব্যালকনি থেকেই হাততালি দিয়ে তালে তাল মেলাতে শুরু করেন, এতে উক্ত পুলিশকর্মীদের উৎসাহ আরও বেড়ে যায়। আধুনিক গানের সঙ্গে সঙ্গে জনৈক গায়ক মহ: রফি ও কিশোর কুমারেরও বেশ কয়েকটি গান করেন যা ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

গুজরাট পুলিশের এই অভিনব উদ্যোগকে স্বাগত জানিয়ে বাহবা দিয়েছেন সোশ্যাল ইউজাররা, শুভেচ্ছাবার্তায় ফেটে পড়ে পোস্টের কমেন্টবক্স। পুলিশকর্মীরা জানান, “একটি ডিজে ট্র্যাক ও গায়ক ভাড়া করেছিলাম আমরা। একঘেমেয়ি কাটিয়ে আবাসনের বাসিন্দাদের মনোরঞ্জনের জন্যই এই ব্যবস্থা করেছি।”

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026