করোনা সংক্রমণ রুখতে নানারকম ব্যবস্থা নিয়েছে সরকার। করোনা যাতে সংক্রামিত না হয় তার জন্য দেশ জুড়ে ২১ দিনের লকডাউনও জারি করা হয়েছে। সরকারের তরফে সকল প্রকারে সচেতন করা হচ্ছে মানুষকে। এবার এলপিজি সরবরাহকারী সংস্থা গুলিও সেই একই পথ অবলম্বন করলো। তেল সংস্থা গুলির তরফে জানানো হয়েছে এবার থেকে স্যানিটাইজ করা সিলিন্ডার পৌঁছে দেওয়া হবে গ্রাহকদের রান্না ঘরে।
ইন্ডিয়ান অয়েল, ভারত পেট্রোলিয়াম, এইচপির তরফে জানানো হয়েছে যে, তাদের বটলিং প্ল্যান্টেই গ্যাস সিলিন্ডার গুলি স্যানিটাইজড করা হবে। স্যানিটাইজড করার পরই তা পাঠানো হবে গ্রাহকের রান্না ঘরে। তেল সংস্থা গুলি জানিয়েছে স্যানিটাইজ করার কাজ তাদের বটলিং প্ল্যান্টে হবে। কিভাবে স্যানিটাইজ করা হচ্ছে সিলিন্ডার গুলিকে তাও জানিয়েছে সংস্থা গুলি।
প্রথমে ব্যবহৃত খালি সিলিন্ডার গুলি আসছে সেগুলোতে সোডিয়াম হাইপোক্লোরাইড স্প্রে করা হচ্ছে। এরপর সিলিন্ডার প্ল্যান্টের ভিতরে নিয়ে গিয়ে আর একবার সোডিয়াম হাইপোক্লোরাইড স্প্রে করা হচ্ছে। এরপর আবার সিলিন্ডার গুলিকে ওয়াশিং প্ল্যান্টে স্যানিটাইজড করা হচ্ছে। শেষ পর্যায়ে সিলিন্ডার ভর্তি হওয়ার পর যখন সেগুলোকে বাইরে পাঠানো হচ্ছে তখন আর একবার স্যানিটাইজড করা হচ্ছে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…