নিউজ

গরীব দুস্থ পরিবারের হাতে খাবার তুলে দিচ্ছেন টেনিস তারকা সানিয়া মির্জা

করোনা ভাইরাসে আক্রান্ত গোটা দেশ। এইসময় সব বিভেদ ভুলে একসাথে লড়ছে সবাই। সরকারের পাশাপাশি সাধারণ মানুষকে সাহায্য করতে এগিয়ে এসেছেন সেলিব্রেটিরাও। এবার সেই তালিকায় যুক্ত হলো টেনিস সুন্দরী সানিয়া মির্জার নাম। একটি সংস্থার সাথে মিলে সাধারণ মানুষের সাহায্যে এগিয়ে এসেছেন তিনি। জনসাধারণকে সাহায্য করার জন্যে ১.২৫ কোটি টাকা তুলেছেন তিনি। হাজারের উপরে পরিবারের হাতে খাবার তুলে দিয়েছেন।

সোশ্যাল মিডিয়ায় তিনি ছবি পোস্ট করে লিখেছেন, ‘আমরা একটা দল হিসেবে কাজ করছি। এখনো পর্যন্ত গত সপ্তাহে এক হাজারের বেশি পরিবারের হাতে খাবার তুলে দিয়েছি আমরা। আরও ১ কোটি ২৫ লক্ষ টাকা তুলতে পেরেছি, যা দিয়ে এখনো এক লক্ষ মানুষের সাহায্য আমরা করতে পারবো।’ গত এক সপ্তাহে অনেক নামিদামি তারকারাই এগিয়ে এসেছেন দেশের মানুষের সাহায্যার্থে। বলিউড থেকে শুরু করে ক্রীড়া জগতের তারকা, সকলেই কমবেশি সাহায্য করেছেন।

দেশে লকডাউন জারি হওয়ার পরই প্রধানমন্ত্রী দেশের নাগরিকদের পাশে থাকা আহ্বান জানিয়েছিলেন। সেই ডাকে সাড়া দিয়ে পিএম কেয়ার ফান্ডে অর্থ দিয়েছেন অক্ষয় কুমার, শাহরুখ খান থেকে শুরু করে বিরাট কোহলি, সচিন তেন্ডুলকর, রোহিত শর্মা, পিভি সিন্ধু, সাইনা নেহওয়ালরা। এবার একটি সংস্থার সাথে মিলে নিজে থেকেই দেশের না খেতে পাওয়া সাধারণ মানুষের পাশে দাঁড়ালেন টেনিস সুন্দরী।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026