নিউজ

বেলুড় মঠের পর ইসকন, দৈনিক ১০,০০০ জন গরীব মানুষকে খাওয়ানোর দায়িত্ব নিলেন সৌরভ গাঙ্গুলি

দেশজুড়ে ক্রমাগত করোনা আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা এই ভাইরাসটিকে মহামারী হিসেবে ঘোষণা করেছে। পরিস্থিতি সামাল দিতে ২১ দিনের লকডাউন ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী। যার ফলে সমস্যায় পড়েছেন দিনমজুর ও দরিদ্র শ্রেণির মানুষেরা। এবার তাদের পাশে দাঁড়ালেন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক তথা বিসিসিআই এর বর্তমান সভাপতি সৌরভ গাঙ্গুলি। তিনি ইসকনের কলকাতা কেন্দ্রর তরফ থেকে প্রতিদিন ১০,০০০ জন লোক খাওয়ানোর দায়িত্ব নিয়েছেন।

ইসকন ইতিমধ্যেই ১০,০০০ জন মানুষকে খাওয়ানোর দায়িত্ব নিয়েছিলো এবং এরপর সৌরভ গাঙ্গুলির এই উদ্যোগের পর প্রতিদিন মোট ২০,০০০ জন মানুষকে খাবার সরবরাহ করবে।  ইসকনের কলকাতা কেন্দ্রের মুখপাত্র ও সহ-সভাপতি রাধারমণ দাস এই বিষয়ে টুইট করে জানিয়েছেন যে, “সৌরভ গাঙ্গুলিকে অনেক অনেক ধন্যবাদ যে তিনি ১০,০০০ জন মানুষকে দৈনিক খাওয়ানোর দায়িত্ব নিয়েছেন। এরফলে ইসকনের প্রত্যেকে আরও বেশি আত্মবিশ্বাসী হয়ে উঠেছে। দাদার খেলা এটিই সবচেয়ে ভালো ইনিংস। ধন্যবাদ।”

শুধু এখানেই নয় সৌরভ গাঙ্গুলি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিলেও অনুদানও দিয়েছেন এবং তাঁর সংস্থা স্থানীয় অনাথ আশ্রম এবং বৃদ্ধাশ্রম গুলিতে খাদ্য সরবরাহ করবে বলে জানা গেছে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026