রাজ্য

রাজ্যপালের ডাকা বৈঠকে সাড়া দিলেন না উত্তরবঙ্গের বিশ্ববিদ্যালয়ের কোনো উপাচার্য

সম্প্রতি এক মাসের জন্য উত্তরবঙ্গ সফরে গিয়েছেন রাজ্যপাল জগদীপ ধনকর। তিনি দার্জিলিংয়ের রাজভবনে থেকেই এই গোটা মাস প্রশাসনিক কাজকর্ম সামলাবেন বলে জানা গিয়েছে। তিনি গত সোমবার উত্তরবঙ্গের ৪ বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে বৈঠকে ডেকে পাঠিয়েছিলেন। কিন্তু কোন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য রাজ্যপালের ডাকা বৈঠকে সাড়া দেয়নি।

 

এরআগে কলকাতায় থাকাকালীন আচার্য হিসাবে রাজ্যের একাধিক বিশ্ববিদ্যালয়ে উপাচার্যের সাথে বৈঠক করতে চেয়েছিলেন ধনখর। সরকারি নিয়ম অনুযায়ী আচার্য হিসাবে তিনি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে বৈঠকে ডাকতে পারেন। কিন্তু সেই সময়েতেও তিনি কোনো সাড়া পাননি। কিন্তু এখন তিনি রাজ্যপাল। আইন অনুযায়ী, রাজ্যপাল উপাচার্যদের ডাকতে পারেন সরকারের মাধ্যমে। কিন্তু সম্প্রতি উত্তরবঙ্গ সফরে গিয়ে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় উপাচার্যদের রাজ্যপাল ডেকে পাঠালেও তার ডাকে কেউ সাড়া দেয়নি। এমনকি ওইসব উপাচার্যরা যে বৈঠকে আসতে পারবেন না তা জানানোর প্রয়োজনও বোধ করেননি।

 

রাজ্য সরকার এর আগে যখন আচার্য হিসাবে রাজ্যপাল উপাচার্যদের ডেকেছিল তখন বিরোধিতা করেছিল। রাজ্যের বক্তব্য ছিল, জগদীপ কেন উপাচার্যদের ডাকবে তা রাজ্য সরকারকে জানাতে হবে। তাই জগদীপ এবার আচার্য নয় বরং রাজ্যপাল হিসেবে উপাচার্যদের বৈঠকে ডেকেছিলেন। রাজভবনে তরফ থেকে জানা গিয়েছে,এর আগে রাজ্যপাল উপাচার্যের সাথে বৈঠক করতে চাইলে আমন্ত্রণে রাজ্যের শিক্ষা ব্যবস্থার কথা উল্লেখ করা থাকত। কিন্তু এবার উত্তরবঙ্গের উপাচার্যদের সাথে বৈঠক শুধুমাত্র একটি সৌজন্যমূলক সাক্ষাৎকার বলে জানানো হয়েছিল।

Anirban Kundu

Recent Posts

অবসর ঘোষণা করলেন সূর্যকুমার? ভাইরাল পোস্ট ঘিরে তোলপাড় সোশ্যাল মিডিয়া

ভারতীয় ক্রিকেটের অন্যতম জনপ্রিয় ব্যাটার সূর্যকুমার যাদবকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় জোর জল্পনা শুরু হয়েছে। একটি…

June 7, 2026

৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়া, দুই বাংলায় ভারী বৃষ্টির পূর্বাভাস! জেনে নিন আগামীকালের আবহাওয়া

টানা বৃষ্টিতে অবশেষে স্বস্তি মিলেছে গরমে নাজেহাল বঙ্গবাসীর। গত কয়েকদিনের তীব্র অস্বস্তিকর আবহাওয়ার পর দক্ষিণবঙ্গ…

June 7, 2026

সোনা-রুপোর দামে বড় পতন! কলকাতায় কমল সোনার দাম, রুপো সস্তা ১১ হাজার টাকা

সোনা ও রুপো কিনতে চাইছেন? তাহলে আপনার জন্য সুখবর। আন্তর্জাতিক বাজারে ডলারের শক্তিশালী অবস্থান এবং…

June 7, 2026

কোটি টাকার প্রতারণার অভিযোগে সোহম চক্রবর্তীর বিরুদ্ধে FIR, যুক্ত হল জামিনঅযোগ্য ধারা

টলিউড অভিনেতা এবং প্রাক্তন বিধায়ক সোহম চক্রবর্তীকে ঘিরে ফের বিতর্ক দানা বাঁধল। তাঁর বিরুদ্ধে আর্থিক…

June 7, 2026

শিমলা-মানালি ভ্রমণ আরও সহজ! কলকাতা-হিমাচল রুটে শুরু হল নতুন ট্রেন পরিষেবা

পাহাড়প্রেমী পর্যটকদের জন্য বড় সুখবর। কলকাতা থেকে হিমাচল প্রদেশে যাতায়াত আরও সহজ করতে চালু হল…

June 7, 2026

ব্যাঙ্কে টাকা না থাকলেও হবে UPI পেমেন্ট! নতুন পরিষেবা চালু করল BharatPe

ডিজিটাল পেমেন্টের জগতে বড় পদক্ষেপ নিল ফিনটেক সংস্থা BharatPe। এবার ব্যাঙ্ক অ্যাকাউন্টে পর্যাপ্ত টাকা না…

June 7, 2026