নিউজ

আজ বিহারে ভোটের ফল ঘোষণা, চলছে ভোট গণনা, প্রত্যাবর্তন নাকি ঘটবে পরিবর্তন?

পাটনা: করোনা পরিস্থিতির মধ্যে বিহারের বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে জোরকদমে প্রচার করতে দেখা গিয়েছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে। আর আজ, মঙ্গলবার সেই বিহারে ভোটের ফল ঘোষণা। তাই উত্তেজনার পারদ চরোম উঠেছে। কে বসবে মুখ্যমন্ত্রীর মসনদে? তেজস্বী যাদব এবং তার দল সরকার গঠন করে বিহারে পরিবর্তন আনবে? নাকি নীতীশ কুমারের সরকারের প্রত্যাবর্তন ঘটবে? এই প্রশ্নে কার্যত সরগরম বিহারের রাজনীতি। সকাল আটটা থেকে শুরু হয়েছে ভোট গণনা।

সাধারণত ভোট গণনার জন্য ৩৬টি কেন্দ্র খোলা হয়ে থাকে। কিন্তু করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে যাতে সব কাজ সুষ্ঠুভাবে হয় তার জন্য ৫৫টি ভোট গণনা কেন্দ্র তৈরি করা হয়েছে। সামাজিক দূরত্ববিধি মেনে গণনা চলবে মোট ৪১৪টি হলে ভোট গণনা হবে বলে জানা গিয়েছে। ভোট গণনাকে কেন্দ্র করে উত্তেজনার কথা মাথায় রেখে বিহারে মোট ৫৯টি কোম্পানি আধাসেনা মোতায়েন করা হয়েছে। স্ট্রংরুম পাহারা দেওয়ার জন্য ১৯টি কোম্পানি আধাসেনা মোতায়েন করা হয়েছে।

তবে একমাস আগে বিহার চিত্রটা অনেকটাই আলাদা ছিল। নীতীশ কুমারের সময়কালে বিহারে উন্নতির জোয়ার এসেছে। এমন কথা সগর্বে স্বীকার করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও। কিন্তু একা হাতে সেই সুনামকে কার্যত নিজের দিকে ঘুরিয়ে দিয়েছেন লালুপ্রসাদ যাদব পুত্র তেজস্বী যাদব। রাজ্যে বেকারত্ব, পরিযায়ী শ্রমিকদের প্রতি নিতিশ কুমার সরকারের দায়িত্বজ্ঞানহীনতাকে কার্যত চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছিলেন তেজস্বী। যার ফলে বিহারের বর্তমান যুবসমাজের গলায় পরিবর্তনের সুর স্পষ্ট। এমনকি বুথ ফেরত সমীক্ষাও এগিয়ে রেখেছে লালু-পুত্রকে।

বিহারের রাজনীতির দিকে তাকালে দেখা যাবে লালুপ্রসাদ যাদব এবং তার স্ত্রী রাবড়ি দেবী দীর্ঘ ১৫ বছর বিহারে শাসন চালিয়েছেন। তবে ১৫ বছরের পর নীতীশ কুমারের হাত ধরে বিহারে এসেছিল পরিবর্তন। আর এই বছর নীতীশ কুমার সরকারের ১৫ বছর পূর্ণ হতে চলেছে। তাহলে কি এ বছরও বিহারে পরিবর্তনের সরকার আসতে চলেছে? যদিও এর উত্তর আজ পাওয়া যাবে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026