রাজ্য

ওরা অত্যাচারী, বাংলার মানুষ ওদের ভোট দেবেনা: জোড়াফুল শিবিরের উদ্দেশ্যে দিলীপ

বাংলা এখন হয়ে উঠেছে জঙ্গি এবং রোহিঙ্গাদের আঁতুড়ঘর। এখন তো বঙ্গের অবস্থা কাশ্মীরের থেকেও খারাপ। আজ এমনটাই বলতে শোনা গেল রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষকে। উত্তর ২৪ পরগনার টবিন রোডে চায় পে চর্চাতে পুলিশ প্রশাসনের উদ্দেশ্যে আবার তীর ছুঁড়তে দেখা যায় রাজ্য বিজেপি সভাপতিকে।

এইদিন তিনি বলেন,” উগ্রপন্থীরা তো অন্য রাজ্য থেকে ধাওয়া খেয়ে এসে এখানে আশ্রয় নেয়। পশ্চিমবঙ্গ তাদের আঁতুড়ঘর। তাদের আশ্রয়স্থল। এখন তো এখানকার অবস্থা কাশ্মীরের থেকেও খারাপ। সম্প্রতি কুচবিহারে ধরা পড়েছে ৬জন উগ্রপন্থী। উত্তরবঙ্গে আমার ওপর হামলা হয়েছে। তা করেছে বহিরাগতরা।

এইদিন তিনি আরও বলেন,” আমার ওপর যারা হামলা করেছে তাদের দেখলে খুব সহজে বোঝা যাবে যে তারা ভারতীয় নয়, সব রোহিঙ্গা। এরাই ভোট করে তৃণমূলকে। এরাই ওদেরকে জেতায়। এই দুষ্কৃতীরা কেবল এদেশে নয়, অত্যাচার করছে বাংলাদেশেও। রাজনীতি করা হচ্ছে দেশের সুরক্ষা নিয়ে ও। তাই তো সরকার পরিবর্তনের সময় এসেছে।”

রাজ্য বিজেপি সভাপতির বক্তব্য,”আমার নাম তো আবার তাদের হিটলিস্টের এক নং এ আছে। তবে ভয় পাওয়া যাবেনা। এই সরকার যদি চলে যায়, তবে অনেকটা শান্তি ফিরবে বাংলায়।”

কলকাতার মেয়র তথা ফিরহাদ হাকিমের প্রসঙ্গ টেনে এইদিন দিলীপবাবু বলেন,”তৃণমূলের কিছু নেতা আমাকে নিয়ে কিছু কু কথা বলছে। তারা তো নিজেই হেসে বসে আছেন। পিছনের দরজা দিয়ে যান তার পর ক্ষমতায় বসেন তারা। আগামী মে মাসেই শেষ হয়ে যাবে তাদের ক্ষমতা।”

তবে কেবল বিপক্ষের উদ্দেশ্যেই নয়, নিজের দলের সমর্থকদের উদ্দেশ্যে ও বলেন,”মে মাসে বঙ্গে ক্ষমতায় আসতে চলেছে বিজেপি। সবাই যদি একজোট হয়ে লড়লেও বিজেপিকে হারাতে পারবেনা। বাংলায় ক্ষমতা এইবার দখল করবে বিজেপি ই।”

এরপর ই তিনি বলেন,” ওরা অত্যাচারী, বাংলার মানুষ আর ভোট দেবেনা ওদের। বঙ্গ বিজেপি আসবে পদে। উন্নয়ন করবে, বিকাশ করবে। পুলিশ দিয়ে তো আর ক্ষমতায় বসে থাকা সম্ভব না।”

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026