জ্যোতিষ

আজ ১৬ই নভেম্বর, জানুন আজকের রাশিফল

মেষ – আজ আপনি এমন কাজে ব্রতী হবেন যা জনহিতে কাজে লাগবে। আপনি যদি কোন রাজনৈতিক মঞ্চের সঙ্গে যুক্ত থাকেন তবে আপনার উপর দ্বায়িত্ব বাড়বে, নউন কাজের চাপ বাড়বে। আপনার প্রগতিশীল মনোভাব অন্যের মনে আশার সঞ্চার করবে। দিনের প্রথমভাগে আপনার বাড়িতে আত্মীয় সমাগম হবে। ভাই বোনদের সঙ্গে আনন্দে মেতে উঠবেন। বিরাট অঙ্কের অর্থ প্রাপ্তির যোগ রয়েছে। প্রেমে নতুন দিগন্তের সুচনা হবে। আপনার প্রেমিক বা প্রেমিকাকে আজ আপনি খুব কাছ থেকে চিনতে পারবেন। আজকের জন্য আপনার শুভ রং হল লাল।

বৃষ – আপনার বন্ধুরা আজ আপ্নাত বিপদে ফেলতে পারে, আপনার নির্বাচন ভুল হওয়ার দরুন আপনি এই শাস্তি তাঁদের থেকেই পেতে পারেন। আপনি যতই জনহিতকর কাজ করুন না কেন, আপনার কাছের লোকেরা আপনার কাজ নিয়ে মিথ্যে সমালোচনা করবে এবং ঈর্ষা অনুভব করবে। দিনের প্রথমভাগে আপনার আনন্দ হলেও শেষে নিরানদ দিয়েই শেষ হবে। তবে আপনি যদি প্রথম থেকেই সচেতন থাকেন এবং সবাইকে নিয়ে কাজ করেন তবে নিরানন্দের পরিবেশ থেকে আপনি কিছুটা হলেও মুক্তি পাবেন। শুভ রং হিসেবে ধারন করুন গোলাপি এবং হলুদ।

মিথুন – আজকের দিনটি শুরু করুন ভগবান শিবের আরাধনা করে। আপনার জীবনের বাঁধা কেটে যাবে। কেউ আপনার পিঠ পিছু গোপন ষড়যন্ত্র করতে পারে, হয়তো আপনি আজ তাঁকে চিনতে পারবেন না। দিনের প্রথম ভাগে আপনার বাড়িতে পারিবারিক শান্তি বজিয়ে থাকলেও বিকেলের পর থেকে আপনার বাড়ি কোলাহলে ভরে উঠবে। আজ আপনার অর্থ প্রাপ্তির যোগ রয়েছে। বকেয়া টাকা ফেরত পাওয়ার সম্ভবনা রয়েছে। আপনার প্রেমিক বা প্রেমিকা আজ আপনার প্রতি রোম্যান্টিক হয়ে উঠবে। তাঁর থেকে দুর্দান্ত কোন উপহার পেতে পারেন। আপনার স্বাস্থ্য ভালো থাকলেও পিতা মাতার স্বাস্থ্য সম্পর্কে সচেতন হন। আজ আপনি সাদা অথবা লাল রং পরিধান করুন।

কর্কট – আপনার যদি কাপড়ের ব্যবসা অথবা জুয়েলারির ব্যবসা থেকে থাকে তবে আজ আপনার জন্য লাভজনক হয়ে উঠবে। আপনি আজ অন্যদিনের তুলনায় বেশি আয় করতে পারবেন। আপনার পরিবারের লোকেরা আপনাকে ব্যবসায় সাহায্য করবে আজ। দুপরের পর থেকে আপনার বাড়িতে অতিথি সমাগম হবে। আপনার বাড়িতে শুভ অনুষ্ঠানের যোগ রয়েছে। যারা চাকরি খুঁজছেন তাঁরা নতুন চাকরি পেতে পারেন। আপনার স্ত্রীর শরীর আজ খারাপ হতে পারে, ফলত রোম্যান্সে বাঁধা পেতে পারেন আপনি। শুভ রং হিসেবে ধারন করুন নীল এবং লাল।

সিংহ – আজ আপনার বাড়িতে অতিথি সমাগম হবে। শুভ অনুষ্ঠানের যোগ রয়েছে। এর পাশাপাশি পারিবারিক অশান্তির যোগ রয়েছে। আজ আপনি ঘনিষ্ঠ কোন মানুষের গোপন কথা জেনে যেতে পারেন। আচমকা বিবাদে জড়িয়ে যেতে পারেন। কর্মক্ষেত্রে আপনার দ্বায়িত্ব বাড়বে। আপনার নিকট কোন বন্ধু আজ আপনার থেকে সাহায্য চাইতে পারে। সম্পর্কে জটিলতা বৃদ্ধি পাবে। আজ আপনি কোনো মন্দির,গুরুদুয়ারা বা কোনো ধর্মস্থানে গিয়ে খালি সময় কাটাতে পারেন। শুভ রং হিসেবে ধারন করুন হলুদ অথবা কমলা।

কন্যা- আজ আপনার কাছে নতুন কাজের সুযোগ আসবে। দ্বায়িত্ব বৃদ্ধি হবে। যারা চাকরি করছেন তাঁদের পদন্নোতি হওয়ার সম্ভবনা রয়েছে। ব্যবসায়ীদের বিক্রি বৃদ্ধি পাবে। কর্মক্ষেত্রে আপনি একটি ভাল পরিবর্তনের সম্মুখীন হতে পারেন। আপনার বাড়িতে আজ শুভ অনুষ্ঠানের যোগ রয়েছে। আপনি আজ আপনার মনের ইছহা পূরণ করতে পারবেন। দুরের কোন আত্মীয় নিকটে আসবে আপনার। প্রেমে সাফল্য পাবেন। আজ আপনি আপনার মনের মানুষের থেকে অত্যাধিক রোম্যান্স পাবেন। আপনার ভাই বোনেদের সঙ্গে আজ আপনি দেখা করতে পারবেন না হয়তো কিন্তু তাঁদের অনুপস্থিতি আপনাকে আজ আবেগময় করে তুলতে পারে। শুভ রং হিসেবে আপনি আজ ধারন করুন নীল অথবা সাদা।

তুলা – যারা সঙ্গীত জগতের সঙ্গে যুক্ত আছেন তাঁরা আজ সুখ্যাতি অর্জন করবেন। গানের জগতে নতুন দিশা পাবেন। বড় কোন মানুষের সান্নিধ্য আপনাকে আজ প্রতিষ্ঠিত করে তুলতে পারে। দিনের প্রথম ভাগ আপনার উদাসীনতার মধ্যে দিয়ে কাটলেও, শেষ ভাগে আপনার উদ্যমতা প্রকাশ পাবে। আপনার ব্যক্তিত্ব দেখে অনেকে ঈর্ষা করবেন কিন্তু আপনার সফলতাকে কেউ ছুঁতে পারবে না। আপনার বাড়িতে আজ অতিথ সমাগম হতে পারে এবং আপনার বাড়িতে গুণী ব্যক্তিত্বদের আসর বসতে পারে। শুভ রং হিসেবে ধারন করুন সবুজ এবং কমলা।

বৃশ্চিক – আপনি আজ যা করতে চাইবেন তা করতে পারবেন না। কেউ আপনার কাজের বিরোধিতা করতে চাইবে। অফিসে বসের সঙ্গে বিবাদে জড়িয়ে যেতে পারেন। বাড়িতে মামলামোকদ্দমা বিষয়ে অশান্তি হতে পারে। আপনার পিতা মাতা আজ আপনার সপক্ষে থাকলেও ভাই বোনেদের সঙ্গে অযথা বিবাদে জড়িয়ে যেতে পারেন। যারা ইলেকট্রিক ডিপার্টমেন্টে কাজ করছেন তাঁরা সাবধান হয়ে যায়। আকস্মিক কোন দুর্ঘটনার শিকার হতে পারেন আপনি। সম্ভব হলে আজ আপনি শিবের আরাধনা করতে পারেন। সগুভ রং হিসেবে ধারন করুন কমলা অথবা নীল।

ধনু – আপনার নিকট কোন আত্মীয়র থেকে আপনি আজ দুঃসংবাদ পেতে পারেন। আপনার শারীরিক অবনতির সম্ভবনা রয়েছে। চিকিৎসকের সঙ্গে যোগাযোগ বজিয়ে রাখুন সম্ভব হলে। আপনার স্ত্রী আজ আপনার বিপক্ষে থাকবে। মনোমালিন্য হওয়ার সম্ভবনা রয়েছে। আপনার সন্তানরা আপনার থেকে আজ দামী কোন কিছু চাইতে পারে যা হয়তো আপনি দেবেন, ফলত আপনার ব্যয় তুলনামূলক বেশি হবে। আপনার নতুন পরিকল্পনা এবং উদ্যোগ সম্পর্কে সঙ্গীরা উত্সাহী হবেন। আপনার ঘরের কোনো বিশেষে ব্যাক্তি আজকে আপনার সাথে সময় কাটানোর কথা বলবে কিন্তু আপনার কাছে সময় না থাকায় তার খারাপ লাগবে আর আপনার ও খারাপ লাগবে। শুভ রং হিসেবে ধারন করুন নীল।

মকর – আপনি হয়তো আজ উচ্চ শিক্ষা নিয়ে আলোচনা করতে চাইবেন কিন্তু অতিথি সমাগম হওয়ার জন্য শিক্ষায় কিছুটা ব্যঘাত আসবে। আপনার সন্তানরা আপনার অবাধ্য হয়ে উঠবে। তাঁদের চঞ্চলতা আপনাকে বিপদে ফেলতে পারে। যারা উচ্চ শিক্ষা নিয়ে এগিয়ে যাওয়ার পরিকল্পনা করছেন তা আপাতত স্তগিত রাখুন। আপনার প্রেমিকা বা প্রেমিক আজ খুব খামখেয়ালী হয়ে উঠবে। ফলত আপনাদের মধ্যে বিবাদ চরমে উঠবে। আপনার পিতা মাতার স্বাস্থ্য সম্পর্কে সচেতন হন, তাঁদের শারীরিক অবনতির সম্ভবনা রয়েছে। আপনার জন্য আজকে শুভ রং হল সবুজ।

কুম্ভ – জীবাণু আক্রমনের সম্ভবনা রয়েছে। যদি আপনি জ্বরে ভোগেন তবে চিকিৎসকের পরামর্শ নিন। সর্দি কাশি অথবা গ্যাসের সমস্যায় ভুগতে পারেন আপনি। আজ আপনি আচমকা প্রভাবশালী ব্যক্তিদের ঘনিষ্ঠ সান্নিধ্যে আসবেন। তাঁরা আপনাকে অভাবনীয় কোন তথ্য দিতে পারে। যারা চাকুরি করছেন তাঁদের জন্য আজকের দিনটি অত্যন্ত শুভ। নতুন চাকরির সুযোগ রয়েছে, তবে আপনি যদি আপনার ব্যক্ত্বিত্বের প্রতি ধ্যান দেন তবে চাকুরি ক্ষেত্রে আরও সুনাম অর্জন করতে পারবেন। শুভ রং হিসেবে ধারন করুন সাদা ও হলুদ।

মীন – আজ আপনি জমিয়ে প্রেম করতে পারবেন। আপনার প্রমিক ও প্রেমিকা আজ আপনার জন্য সারপ্রাইজ প্ল্যান করতে পারে। আপনারা আজ সপরিবারে লং ড্রাইভে যেতে পারেন। পরিবারের মানুষদের কাছে আপনি আপনার মনের মানুষের সঙ্গে পরিচয় করে দিতে পারেন। আজ বন্ধুরাও আপনার সহায়ক হবে এবং তাঁরা আপনার প্রেমের পথকে সরল করে তুলতে পারে। আপনার জন্য আজকের শুভ রং হল লাল।

Anirban Kundu

Published by
Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026