যারা বাংলা সিরিয়াল দেখার পোকা তাঁরা জড়োয়া-ঝুমকো’র অভিনেত্রী অঙ্কিতাকে নিশ্চয় চেনেন। ২০২০ তেই মা হয়েছেন এই টেলি অভিনেত্রী। ইউভানের জন্মের কয়েকদিন আগেই অঙ্কিতার ঘরে ফুটফুটে কন্যা সন্তান আসে।
অঙ্কিতা আদর করে মেয়েকে ডাকেন কখনো রসগোল্লা বলে কখনো ইভা। এইবছর দীপাবলিতে মেয়েকে সঙ্গে নিয়ে মা কালীর সামনে দাড়িয়ে সকলকে শুভেচ্ছা জানালেন। মেয়ের সঙ্গে একাধিক ছবি পোস্ট করেছেন অভিনেত্রী। শুধু মেয়ে তা নয়, স্বামী সোহাগেও ভাসলেন এই টেলি অভিনেত্রী। ২ বছর হল তাঁর এনগেজমেন্টের৷
দু’বছর আগে সৌমিত্রের সঙ্গে এই দিনেই বিয়ের সিদ্ধান্ত নেন অঙ্কিতা। তাই স্বামীকে এই বিশেষ দিনের শুভেচ্ছা জানাতে গিয়ে ‘জড়োয়ার-ঝুমকো’-খ্যাত অভিনেত্রী অঙ্কিতা মজুমদার পাল লেখেন যে, পুরনো দিন ফিরে এলে, তিনি এই একই সিদ্ধান্ত নেবেন৷ সৌমিত্র ছাড়া তাঁর জীবন যে অপূর্ণ!
অঙ্কিতার বরের সঙ্গে কিন্তু ফিল্ম ইন্ডাস্ট্রির কোনও সম্পর্কই নেই। সৌমিত্র পাল একজন বাঙালি উদ্যোগপতি। একটি ম্যাট্রিমনিয়্যাল সাইটের মাধ্যমে আলাপ হয় অঙ্কিতা-সৌমিত্রর। তার পর বন্ধুত্ব। তারপর বিয়ে। এই বিয়ের দিন ডিজাইনার সব্যসাচী মুখোপাধ্যায়ের শাড়িতে সেজেছিলেন অঙ্কিতা। এরপর বিয়ের ঠিক এক বছরের মধ্যেই কনসিভ করেন অঙ্কিতা। ঘরে আসে ফুটফুটে কন্যা সন্তান।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…