বিনোদন

টিকল না তৃতীয় বিয়েও, বড়সড় সিদ্ধান্ত নিয়ে ফেললেন অভিনেত্রী শ্রাবন্তী

এই মুহূর্তে টলিটাউনের সবচেয়ে বড় খবর হল শ্রাবন্তী ও রোশনের দাম্পত্য ভাঙন। গত সপ্তাহে হঠাৎ দেখা যায় অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জি ইন্সটাগ্রামে তাঁর পার্সোনাল প্রোফাইল থেকে স্বামী রোশনের সমস্ত ছবি ও ভিডিও ডিলিট করে দিয়েছেন। এরপর আগুনে ঘি ঢেলে শ্রাবন্তীর স্বামী রোশন জানিয়েছেন পুজোর বেশ কিছুদিন আগে থেকেই তিনি ও শ্রাবন্তী আলাদা থাকতে শুরু করেছেন। শ্রাবন্তী তাঁর ছেলে অভিমন্যুর সাথে বাইপাসের ধারে নিজের ফ্ল্যাটে থাকছেন। রোশন ফিরে গিয়েছেন নিজেদের পারিবারিক ফ্ল‍্যাটে। এই ঘটনা নিয়ে শ্রাবন্তীকে প্রশ্ন করা হলে তিনি বলেন যে, রোশনের মা খুব অসুস্থ হয়ে পড়েছেন। এই কারণে রোশন এখন মায়ের সঙ্গে রয়েছেন। দাম্পত্য সম্পর্ক ভাঙনের খবরকে শ্রাবন্তী গুজব বলে উড়িয়ে দেন। কিন্তু এর পরেই রোশন ও শ্রাবন্তী দুজনে দুজনকে ইন্সটাগ্রামে আনফলো করে দেন। এমনকি রোশন নিজের ইন্সটাগ্রাম প্রোফাইল থেকে শ্রাবন্তীর সমস্ত ছবি ও ভিডিও ডিলিট করে দেন। কিন্তু শ্রাবন্তী ইন্সটাগ্রামে তাঁর অফিসিয়াল প্রোফাইলে রোশনের সঙ্গে কিছু সুন্দর মুহূর্তের ছবি এখনও রেখেছেন। তবে সম্প্রতি শ্রাবন্তী ইন্সটাগ্রামে তাঁর প্রোফাইলের কমেন্ট সেকশন অফ করে দিয়েছেন। তিনি জানিয়েছেন, তাঁর ও রোশনের মনোমালিন্যের খবর সামনে আসতেই নেটিজেনদের একাংশ শ্রাবন্তীকে কটু মন্তব্য করা শুরু করেছেন। স্টার হলেও দিনের শেষে শ্রাবন্তী একজন মানুষ। তিনি বিনা দোষে এভাবে তাঁর সম্মান ধুলোয় মিশিয়ে দিতে পারেননি। এই কারণে তাঁর মনে হয়েছে কমেন্ট সেকশন অফ করে দেওয়ার সিদ্ধান্ত ঠিক। নেটিজেনদের একাংশ এই ঘটনায় রুষ্ট হলেও আপাতত শ্রাবন্তীর কানে তাঁদের রোষপূর্ণ মন্তব্য পৌঁছাচ্ছে না।

শ্রাবন্তীর এটি তৃতীয় বিয়ে। এর আগে দূরদর্শনে সিরিয়ালে অভিনয় করার সময় তাঁর সঙ্গে আলাপ হয়েছিল উঠতি পরিচালক রাজীব বিশ্বাসের। মাত্র আঠেরো বছর বয়সে রাজীব বিশ্বাসকে বিয়ে করেন শ্রাবন্তী। রাজীব ও শ্রাবন্তীর একমাত্র পুত্রসন্তান অভিমন্যুর জন্মের পর শ্রাবন্তী আবার ফিল্মে অভিনয়ের মাধ্যমে কেরিয়ার শুরু করেছিলেন। কিন্তু এরপর রাজীবের সাথে তাঁর পারিবারিক অশান্তি শুরু হয়। একসময় শ্রাবন্তী রাজীবের বিরুদ্ধে শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ আনেন। ফলে শ্রাবন্তী ও রাজীবের বিবাহ বিচ্ছেদ হয়ে যায়। এরপর উঠতি মডেল কৃষ্ণ বিরাজকে বিয়ে করেন শ্রাবন্তী। কিন্তু বিয়ের এক বছরের মধ্যে তাঁদের ডিভোর্স হয়ে যায়। এরপর শ্রাবন্তীর জামাইবাবুর সূত্রে শ্রাবন্তী ও রোশনের আলাপ হয় যা ক্রমশ প্রেমে পরিণত হয়। গত বছর অমৃতসরে তাঁরা দুজনে বিয়ে করেন। এই বছর এপ্রিল মাসে শ্রাবন্তী ও রোশনের বিয়ের এক বছর পূর্ণ হয়েছে। ঘটা করে বিবাহবার্ষিকী পালনের ইচ্ছে থাকলেও করোনা অতিমারীর কারণে তা বাতিল করেন রোশন ও শ্রাবন্তী। এর কিছুদিন পরেই শ্রাবন্তী ও রোশনের সম্পর্কে চিড় ধরে। তবে রোশনের জিমের উদ্বোধনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্রাবন্তী।

কিছুদিন আগেই শ্রাবন্তীও নিজের নতুন জিম ‘দি ফিটনেস এম্পায়ার’-এর উদ্বোধন করেছেন। সম্প্রতি ইন্সটাগ্রামে একটি ভিডিও পোস্ট করে শ্রাবন্তী সবাইকে জিমে গিয়ে ওয়ার্কআউট করে শারীরিক ও মানসিকভাবে সুস্থ থাকার পরামর্শ দিয়েছেন। ‘দি ফিটনেস এম্পায়ার’ নিয়ে যথেষ্ট উত্তেজিত শ্রাবন্তী। তিনি বলেছেন, এই প্রথম নিজের চেষ্টায় কিছু করতে পেরে যথেষ্ট ভালো লাগছে তাঁর। ‘দি ফিটনেস এম্পায়ার’কে শ্রাবন্তী তাঁর দ্বিতীয় সন্তান বলেছেন। আপাতত নিজের কেরিয়ার ও ‘দি ফিটনেস এম্পায়ার’ নিয়ে তুমুল ব্যস্ত রয়েছেন ‘টলি কুইন’ শ্রাবন্তী।

Anirban Kundu

Recent Posts

DA Hike Issue: ৪% ডিএ ঘোষণা, ফাইল আটকে কমিশনে—কী বললেন মুখ্যমন্ত্রী?

ব্যারাকপুরের সভা থেকে ফের ডিএ ইস্যুতে নির্বাচন কমিশনকে তোপ দাগলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি অভিযোগ…

April 22, 2026

Kolkata Knight Riders Good News: রাজস্থানের ম্যাচের আগে বড় সুখবর, স্বস্তিতে শাহরুখ খান

রাজস্থানের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচের আগে বড় সুখবর পেল কলকাতা নাইট রাইডার্স। দীর্ঘ অপেক্ষার পর অবশেষে…

April 22, 2026

Vivo T5 Pro Launch: 9020mAh ব্যাটারি, শক্তিশালী প্রসেসর! ১১,৪৯৯ টাকায় ধামাকা স্মার্টফোন

স্মার্টফোনের বাজারে এবার বড় চমক দিল Vivo। সাশ্রয়ী দামের মধ্যেই প্রিমিয়াম ফিচার্স নিয়ে ভারতে লঞ্চ…

April 22, 2026

কোড না দিলে মিলবে না সিলিন্ডার! LPG বুকিংয়ে নয়া নিয়মে কী বদলাল

এলপিজি সিলিন্ডার নিয়ে প্রতারণা ও কালোবাজারি ঠেকাতে বড় পদক্ষেপ নিল গ্যাস সংস্থাগুলি। এখন থেকে গ্যাস…

April 21, 2026

HS Result 2026 Date: উচ্চমাধ্যমিকের রেজাল্ট কবে? জেনে নিন সম্ভাব্য তারিখ ও সময়

উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলপ্রকাশ কবে হবে, তা নিয়ে এখনও স্পষ্ট ঘোষণা করেনি পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ।…

April 21, 2026

Weather Today: ফের সক্রিয় নিম্নচাপ রেখা, আসছে কালবৈশাখী, গরমের মধ্যেই ঝেঁপে বৃষ্টি, কোন কোন জেলায়?

উত্তরে বৃষ্টি আর দক্ষিণে তাপপ্রবাহ—দুইয়ের চাপে নাজেহাল বঙ্গবাসী। তবে এর মধ্যেই স্বস্তির খবর, ফের সক্রিয়…

April 21, 2026