খেলা

আগামী ১০ বছর ক্রিকেট খেললে কোহলির রেকর্ড ছুঁতে পারবেন না কেউ, দাবি ক্রিকেট বিশেষজ্ঞদের

পৃথিবীর সর্বকালের সেরা ব্যাটসম্যান শচীন টেন্ডুলকারের কয়েকটি রেকর্ড ইতিমধ্যে স্পর্শ করেছেন ভারতের সদ্য প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলি। আগামীতে আরো কয়েকটি রেকর্ড ভাঙার মুখে দাঁড়িয়ে রয়েছেন কোহলি। এমন পরিস্থিতিতে বিরাটকে নিয়ে বিরাট ভবিষ্যৎবাণী করলেন ক্রিকেট বিশেষজ্ঞরা। তাদের মতে, আগামীতে যদি ধারাবাহিকভাবে বিরাট কোহলি আরো দশ বছর দেশের হয়ে ক্রিকেট খেলতে পারেন তাহলে তার রেকর্ড ছুঁতে পারবে না বাকি কোন ক্রিকেটার!

তাদের মতে, আগামীতে নিয়মিতভাবে দেশের জার্সিতে মাঠে নামলে শচীন টেন্ডুলকারের সমস্থানে কিংবা শচীন টেন্ডুলকারকে ছাড়িয়ে যেতে পারেন বিরাট কোহলি। শচীন টেন্ডুলকারের ৪৯ সেঞ্চুরির খুব কাছে দাঁড়িয়ে রয়েছে বিরাট কোহলি। অংশুমান গায়কোয়াড মনে করছেন, ৩৩ বছর বয়সী শচীন টেন্ডুলকার এবং বিরাট কোহলির রেকর্ড সমপর্যায়ে এসে দাঁড়িয়েছে। যেখানে দেশের হয়ে শচীন টেন্ডুলকার দুইশতাধিক টেস্ট ম্যাচ খেলেছেন সেখানে বিরাট কোহলি সবেমাত্র শততম টেস্ট ম্যাচ খেলেছেন। তবে দেশের জার্সিতে শততম টেস্ট ম্যাচ খেলা কম কৃতিত্বের নয় বলে মনে করছেন গায়কোয়াড়।

নিবিড় অধ্যাবসায় এবং দুর্দান্ত ধারাবাহিকতা থাকলেই তবে দেশের জার্সিতে শততম টেস্ট ম্যাচ খেলার সম্ভব বলে মনে করছেন তিনি। অংশুমান গায়কোয়াড় আরো বলেন, বিরাট কোহলি যে ধরনের ফিটনেস ধরে রেখেছেন আগামীতে আরো দশ বছর দেশের জার্সিতে মাঠে নামলে আশ্চর্য হওয়ার কিছু নেই। এমনও হতে পারে তিনি দেশের জার্সিতে দুই শততম টেস্ট ম্যাচ খেলেছেন কিংবা তার খুব কাছে পৌঁছে গেছেন। যদি এমনটা হয় সেক্ষেত্রে তার রেকর্ড ভাঙ্গা নিঃসন্দেহে দুঃসাধ্য হয়ে দাঁড়াবে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026