মেকআপ ছাড়া কেমন দেখতে মাধুরী দীক্ষিত থেকে প্রিয়াঙ্কা চোপড়াকে, রইল ছবি

বলিউড বা গ্ল্যামার ইন্ডাস্ট্রিতে একদিকে যেমন অভিনয় দক্ষতা জনপ্রিয়তা পাওয়ার মূল বিষয়, ঠিক তেমনই লাইমলাইটে আসতে গেলে দরকার পড়ে সৌন্দর্যের। বলিউডের বেশিরভাগ অভিনেত্রী অত্যন্ত সুন্দরী। তাঁদের রূপে রীতিমতো ফিদা লক্ষ লক্ষ ফ্যান ফলোয়ার। তবে তাঁদের এমন সৌন্দর্যের পিছনে অবশ্যই হাত রয়েছে মেকআপের। তাই তো প্রকাশ্যে আসতে হলেই তারকাদের হালকা মেকআপ করে নিতেই হয়। তবে আপনি কি কখনও ভেবে দেখেছেন, মেকআপ ছাড়া কেমন দেখতে বলিউড ডিভা মাধুরি দীক্ষিত, দীপিকা পাড়ুকোন, ঐশ্বরিয়া রায় বচ্চন, প্রিয়াঙ্কা চোপড়া প্রমুখদের।

আসলে খুব কম সময়েই তারকাদের মেকআপ ছাড়া জনসমক্ষে দেখা যায়। তাও কিছু কিছু বলিউড অভিনেত্রী কোনোভাবে মেকআপহীন অবস্থায় ফ্রেমবন্দি হয়েছেন। বেশীরভাগ সময়ই দেখা যায় অভিনেত্রীরা মেকআপ ছাড়া অবস্থায় মুখ হাত দিয়ে ঢেকে রাখতে চান। আপনি জানলে অবাক হবেন যে মেকআপহীন অবস্থায় অনেক তাবড় তাবড় বলিউড অভিনেত্রীকেও তাঁদের ফ্যানেরা চিনতে পারে না। এককথায় বলা যেতে পারে, মেকআপ চেহারা বদলে দেয় অনেকের স্বপ্নের বলিউড ডিভাদের।

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী ঐশ্বর্য রায় বচ্চন বেশ কয়েকবার মেকআপ ছাড়াই মিডিয়ার সামনে চলে এসেছিলেন। সেই সমস্ত বেশ কিছু ছবি এখনও সোশ্যাল মিডিয়াতে ঘুরে বেড়ায়। অনেকে দেখলে বিশ্বাসই করতে পারবেন না ইনি মিস ওয়ার্ল্ড ছিলেন। বর্তমানে একটি দক্ষিণী সিনেমায় কাজ করছেন তিনি। এছাড়া বলিউড ‘ধক ধক গার্ল’ তাঁর সৌন্দর্যের জন্য ব্যাপকভাবে জনপ্রিয়। এই বয়সে এসেও অনেকের ক্রাশ মাধুরী দীক্ষিত। কিন্তু মেকআপ ছাড়া মাধুরী দীক্ষিতকে দেখলে আপনি অবাক হয়ে যাবেন। অনেক অনুরাগীরাই দাবি করেছেন তাঁরা তাঁদের প্রিয় তারকাকে মেকআপহীন অবস্থায় চিনতেই পারেননি।

এছাড়া জুহি চাওলা, দীপিকা পাড়ুকোন, প্রিয়াঙ্কা চোপড়া, করিনা কাপুরের মতো জনপ্রিয় বলিউড অভিনেত্রীরা তাঁদের সৌন্দর্য দিয়ে লাখো লাখো অনুরাগীদের রাতের ঘুম কেড়েছেন। কিন্তু সম্প্রতি তাদের বেশকিছু মেকআপ ছাড়া ছবি সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে পড়েছে। অনেককে দেখে তো চেনাই যায় না সে এত জনপ্রিয় অভিনেত্রী। অনেকেই এই সমস্ত ছবি দেখে রীতিমতো ভিরমি খেয়ে যায়।

BharatBarta Desk

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026