টেক বার্তা

Nokia 110 4G: নোকিয়ার ছোট ফোনে পাবেন ঠাসা ফিচার, এক চার্জে চলবে একেবারে ১২ দিন, সাথেই থাকবে ইউপিআই সাপোর্ট

দেশজুড়ে এখন জিও ভারত 4g ফোন নিয়ে চর্চা চলছে। কিন্তু তার মধ্যেই চুপিসারে দারুন দুটি কিপ্যাড ফোন লঞ্চ করে দিয়ে সবাইকে চমকে দিল নোকিয়া। এইচএমডি গ্লোবাল সম্প্রতি দুটি নতুন ফিচার ফোন হাজির করে দিয়েছে সকলের সামনে। এই দুটি ফোনের দাম রাখা হয়েছে ২০০০ টাকার মধ্যেই। এই দুটি ফোনের নাম যথাক্রমে নোকিয়া ১১০ ৪জি এবং নোকিয়া ১১০ ২জি। বাজারে যে কোন কিউআর কোড থেকে পেমেন্ট আপনি করতে পারবেন এই ফোন ব্যবহার করে। বাড়ির বয়স্কদের পাশাপাশি তরুণরাও যাতে এই ফোনে আকর্ষিত হয়, তার জন্য এই ফোনের রং রাখা হয়েছে মিডনাইট ব্লু এবং পার্পেল। তার সাথেই রয়েছে অত্যাধুনিক ফোরজি সাপোর্ট।

এই দুটি ফিচার ফোনের দাম রাখা হয়েছে যথাক্রমে ২৪৯৯ এবং ১৬৯৯ টাকা। ফোরজি ফোনের দাম রয়েছে বেশি এবং টুজি ফোনের দাম একটু কম। ২জি ফোন আপনি পাবেন চারকোল ব্ল্যাক এবং নীল রঙে। অন্যদিকে ফোরজি ফোন আপনি পেয়ে যাবেন মিডনাইট ব্লু এবং পার্পেল রঙে। নোকিয়ার অফিসিয়াল ওয়েবসাইট এবং সমস্ত ই কমার্স ওয়েবসাইট থেকে আপনি এই ফিচার ফোন কিনতে পারবেন। এছাড়াও সমস্ত অফলাইন স্টোর থেকে এই দুটি কিপ্যাড ফোন আপনি কিনতে পারবেন।

দুটি হ্যান্ডসেট তৈরি হয়েছে সম্পূর্ণ পলিকার্বনেট প্লাস্টিক দিয়ে। এই দুটি হ্যান্ডসেটে আপনি পেয়ে যাবেন ১.৮ ইঞ্চি QQVGA ডিসপ্লে এবং S30+ অপারেটিং সিস্টেম। এই ফিচার ফোনে এসডি কার্ডের মাধ্যমে আপনি ৩২ জিবি পর্যন্ত ইন্টার্নাল স্টোরেজ বৃদ্ধি করতে পারেন। এর সাথেই আপনি পেয়ে যাবেন এফএম রেডিও এবং মিউজিক প্লেয়ার। এর ৪জি ফোনের ব্যাটারি ক্যাপাসিটি ১৪৫০ মিলি অ্যাম্পিয়ার আওয়ার। অন্যদিকে, ২জি ফোনের ব্যাটারি ক্যাপাসিটি ১,০০০ মিলি অ্যাম্পিয়ার আওয়ার। সংস্থার দাবি অনুযায়ী, এই ফোনে আপনি এইচডি ভয়েস কলিং করতে পারবেন। এর পাশাপাশি এক চার্জে আপনি ১২ দিন পর্যন্ত এই স্মার্টফোন ব্যবহার করতে পারবেন। এই ফোনে আরও একটি দুর্দান্ত ফিচার হলো ইউপিআই সাপোর্ট। সব জায়গাতেই আপনি এর মাধ্যমে পেমেন্ট করতে পারবেন। ইউজারদের সুবিধার্থে ৪জি ফোনে ইনবিল্ট ইউপিআই পেমেন্ট অ্যাপ্লিকেশন রাখা হয়েছে। যে কোন কিউআর কোড স্ক্যান করে আপনি এই পেমেন্ট করতে পারবেন।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026