তামিলনাড়ু সরকার ইতিমধ্যেই তাদের নির্বাচনী প্রতিশ্রুতি পূরণ করার জন্য কাজ শুরু করে দিয়েছে। নির্বাচনী প্রচারণার সময় এবারে পরিবারের নারী প্রধানকে বাড়তি আর্থিক সহায়তার কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিন। সম্প্রতি এই যোজনা নিয়ে একটি বিশাল বড় ঘোষণা করেছেন তিনি। যোজনা বাস্তবায়নের জন্য যোগ্য মহিলাদের মাপকাঠি কিভাবে তা নিয়ে ইতিমধ্যেই আলোচনা হয়ে গিয়েছে। জানা যাচ্ছে পরিবারের প্রত্যেক মহিলা প্রধান কে প্রতি মাসে ১ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেবে তামিলনাড়ু সরকার।
তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিন বলেছেন তামিলনাড়ুতে মহিলাদের জন্য একটি বড় প্রকল্প বাস্তবায়ন করা হবে যার জন্য ইতিমধ্যেই দেড় কোটি আবেদন গৃহীত হয়ে গিয়েছে। এই প্রকল্পের অধীনে প্রায় এক কোটি যোগ্য আবেদনকারীদের সরকার থেকে আর্থিক সাহায্য দেওয়া হতে চলেছে। অনলাইন পর্যালোচনা সভায় এই প্রকল্পের নাম নিয়ে আলোচনা হয়েছিল। যদিও এখনো পর্যন্ত এই প্রকল্পের নাম ঠিক হয়নি। মুখ্যমন্ত্রী স্ট্যালিন বলেছেন এটি আমাদের কালাইগোনার জন্মশতবর্ষ। সেই কারণে তার নামেই এই প্রকল্পের নামকরণ করা হবে।
এই প্রকল্পটি ১৫ সেপ্টেম্বর চালু হবে এবং এই প্রকল্পে ২১ বছর বয়সের বেশি মহিলারা আবেদন করতে পারবেন। বার্ষিক পারিবারিক আয় হতে হবে আড়াই লক্ষ টাকার কম। পরিবারের ৫ একর এর বেশি ভেজা জমি বা ১০ একর শুকনো জমি থাকা উচিত নয়। তার পাশাপাশি বিদ্যুতের বার্ষিক খরচ ৩৬০০ ইউনিটের বেশি হওয়া যাবে না। তাহলে এই সেই বাড়ির মহিলাদের ১০০০ টাকা করে দেবে এমকে স্ট্যালিন সরকার।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…