বিনোদন

ফাঁস হল নোরা ফতেহির স্নানের ভিডিও, সোশ্যাল মিডিয়ায় উঠল ঝড়

এই মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় তুমুল ভাইরাল হয়েছে নোরা ফতেহি (Nora Fatehi)-এর একটি ব‍্যুমেরাং ভিডিও। ভিডিওতে নোরাকে দেখা যাচ্ছে জল ভর্তি বাথটাবে বসে ভিডিও করতে। তাঁর পরনে অফ শোল্ডার ড্রেস না তোয়ালে তা কিন্তু বোঝা যাচ্ছে না। তবে এটি তাঁর স্নানের ভিডিও নয়। এটি শুধুমাত্র একটি এন্টারটেনমেন্ট ভিডিও।

সম্প্রতি অভিনেত্রী করিনা কপূর খান(Kareena Kapoor khan)- এর চ্যাট শো ‘হোয়াট উইমেন ওয়ান্ট’-এ এসেছিলেন নোরা। সেখানে একটি বিশেষ প্রসঙ্গে কথা বলার সময় নোরা বলেন, বলিউডে যখন তিনি প্রথম এসেছিলেন, সেই সময় একজন নামী মহিলা কাস্টিং ডিরেক্টর তাঁকে অত্যন্ত অপমান করেছিলেন। সেই মহিলা চিৎকার করে নোরাকে নিম্নমেধার মানুষ বলেছিলেন। সেদিন ওই মহিলার অফিস থেকে কাঁদতে কাঁদতে বেরিয়ে এসেছিলেন নোরা। তাঁর মনে হয়েছিল, ভারতে এসে বলিউডে কেরিয়ার গড়তে চাইলে বিদেশিনীদের সঙ্গে কি তাহলে এই ধরনের আচরণ করা হয়! কিন্তু সময় সব কিছুর উত্তর দিয়েছে। নোরা আজ ভারত তথা এশিয়ার নামী বেলি ডান্সারদের মধ্যে অন্যতম। ‘বাটলা হাউস’ ফিল্মের জনপ্রিয় গান ‘সাকি’ অথবা ‘স্ত্রী’ ফিল্মের গান ‘কমরিয়া’ বললেই চোখের সামনে ভেসে ওঠে নোরার বিখ্যাত বেলি ডান্স।

কিছুদিন আগেই নোরা ফতেহির একটি ডান্স ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। এই ভিডিওতে নোরাকে তাঁর মরক্কো স্কোয়াড-এর সঙ্গে ডান্স করতে দেখা যাচ্ছে। সম্প্রতি নোরা ফতেহির ইন্সটাগ্রাম প্রোফাইলে ফলোয়ার্স-এর সংখ্যা দাঁড়িয়েছে 20 মিলিয়ন। ফলে নোরা সেলিব্রেশনের জন্য বেছে নেন ‘ডান্স ইন দি ডেজার্ট’ অর্থাৎ মরুভূমির বালিয়াড়ির বুকে নাচ। এই ভিডিওতে নোরার পরনে রয়েছে অফ শোল্ডার হোয়াইট ড্রেস। এই ড্রেসে নোরাকে অপূর্ব সুন্দরী লাগছে।

নোরা ফতেহি অত্যন্ত দরিদ্র পরিবারের মেয়ে। পরিবারের মুখে অন্ন তুলে দেবার জন্য শৈশবেই নোরাকে কাজ শুরু করতে হয়। অভাবের তাড়নায় ছেড়ে দিতে হয় পড়াশোনা। সেই সময় নোরা বিভিন্ন ক্লাবে বেলি ডান্স করে অর্থ উপার্জন করতেন। একসময় বেলি ডান্সার হিসাবে নোরার খ্যাতি ছড়িয়ে পড়ে। এর কিছুদিন পরে নোরা ভারতে এসে মডেলিং-এর কাজ শুরু করেন। একসময় সুযোগ আসে কালার্স চ্যানেলের জনপ্রিয় শো ‘বিগ বস’-এ অংশগ্রহণ করার। ‘বিগ বস’ জিততে না পারলেও নোরা ফতেহি টেলিভিশনের জনপ্রিয় মুখ হয়ে ওঠেন।এরপরই আসতে শুরু করে ফিল্মে আইটেম ডান্স করার অফার। কয়েকটি দক্ষিণ ভারতীয় ফিল্মে আইটেম ডান্স করার পর নোরার কাছে আসে জন আব্রাহাম (John Abraham)অভিনীত ‘সত্যমেব জয়তে’ ফিল্মে আইটেম ডান্সের অফার। এই ফিল্মে ‘দিলবর’ গানটি রিক্রিয়েট করা হয়। এই গানের সঙ্গে বেলি ডান্স করেন নোরা। একসময় মডেল-অভিনেত্রী সুস্মিতা সেন(susmita sen)-এর একটি ফিল্মে ‘দিলবর’ গানটি ব্যবহার করা হয়েছিল। সেই সময় এই গানে সুস্মিতার পারফরম্যান্স প্রশংসনীয় হয়েছিল। নোরার ‘দিলবর’ ভিডিওটি রিলিজ করার পরেই সুস্মিতার সঙ্গে নোরার তুলনা শুরু হয়। কিন্তু সুস্মিতা সেন নোরার ‘দিলবর’কে নিজের ব্যক্তিগত পছন্দের তালিকায় স্থান দেন। তিনি বলেন, নোরার মত ডান্সার ‘দিলবর’কে পরিপূর্ণ করেছে। এরপর নোরাকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি। এই মুহূর্তে তিনি বলিউডের অন্যতম ব্যস্ত আইটেম ডান্সার।

Anirban Kundu

Recent Posts

শেষ ওভারে ধাক্কা! জয়ের মুখ থেকে হার ছিনিয়ে নিল লখনউ, কেকেআরের টানা তৃতীয় পরাজয়

ইডেন গার্ডেন্সে আরেকটি রুদ্ধশ্বাস ম্যাচের সাক্ষী থাকল ক্রিকেটপ্রেমীরা। কলকাতা নাইট রাইডার্স বনাম লখনউ সুপার জায়ান্টস…

April 10, 2026

মাসে ৩০০০ টাকা ভাতা! মহিলাদের জন্য বড় চমক, ভোটের আগে মাস্টারস্ট্রোক বিজেপির?

২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনকে সামনে রেখে বিজেপি তাদের ‘সঙ্কল্প পত্র’ প্রকাশ করেছে, যা নিয়ে…

April 10, 2026

কিছুক্ষণেই শিলাবৃষ্টির প্রকোপ, দক্ষিণবঙ্গের ৫ জেলায় ঝড়ের ইঙ্গিত! বাড়বে গরমও

দক্ষিণবঙ্গের আবহাওয়ায় আচমকাই বদল। শুক্রবার সকাল থেকেই রোদ ঝলমলে আকাশ থাকলেও বাতাসে রয়েছে অস্বস্তিকর গুমোট…

April 10, 2026

শ্যামপুরে মনোনয়ন জমা হিরণের, প্রথম স্ত্রীর বিস্ফোরক খোঁচা! চর্চায় ব্যক্তিগত বিতর্ক

শ্যামপুর কেন্দ্রে মনোনয়ন পেশ করতেই ফের বিতর্কে জড়ালেন বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়। এবার সরাসরি তাঁর…

April 10, 2026

ঘোষণা হয়েছিল, টাকা কোথায়? ৪% DA না পেয়ে ক্ষোভে ফুঁসছে শিক্ষক সমাজ, ভোটে বড় প্রভাবের আশঙ্কা!

বকেয়া মিটলেও মিলল না প্রতিশ্রুত মহার্ঘ্য ভাতা। রাজ্য সরকারের বাজেটে ঘোষিত ৪ শতাংশ ডিএ এখনও…

April 10, 2026

সাইকেলের থেকেও কম দামে বাইক! Honda Shine 100 নিয়ে মধ্যবিত্তের মধ্যে চরম উত্তেজনা

সাইকেলের থেকেও কম দামে বাইক! শুনতে অবাক লাগলেও বাস্তবে এমনই অফার নিয়ে বাজারে ঝড় তুলেছে…

April 10, 2026