বিনোদন

স্বল্প পোশাকে নোরা ফাতেহির উষ্ণ ব্যালে ড্যান্স ঝড়ের গতিতে ভাইরাল, দেখুন ভিডিও

কৌশিক পোল্ল্যে: ভারতে অনবদ্য আইটেম ড্যান্সের অপর নাম হয়ে উঠেছেন নোরা ফাতেহি। নিজের অসাধারন নৃত্যভঙ্গিমায় সকলকে মুগ্ধ করে বলিউডের অভিনেত্রীদের মধ্যে একালের সবচেয়ে দক্ষ ড্যান্সার হিসেবে নিজেকে সুপ্রতিষ্ঠিত করেছেন এই আরবীয় কন্যা। অঙ্গদ বেদীর সঙ্গে বিচ্ছেদের পর আপাতত সিঙ্গেল রয়েছেন এই সুন্দরী। নিজের সঙ্গে সময় কাটাতে লকডাউনে নাচ নিয়ে থাকতেই বেশি আগ্রহী এই বলি ডিভা।

যদিও তার বলিউডে পা রাখার যাত্রাপথটি খুব সহজ ছিল না। অসাধারন প্রতিভা থাকার সত্ত্বেও নিজের প্রতিভার পরীক্ষা বারবার দিতে হয়েছে নোরাকে। বহু প্রত্যাখানের মুখোমুখি হতে হয়েছে। তবু হার না মেনে কিছু অ্যাডফিল্ম ও মিউজিক ভিডিওতে কাজ করে ধীরে ধীরে বলিউডের ঝলমলে দুনিয়ার দিকে পা বাড়াচ্ছিলেন তিনি।

একের পর এক মিউজিক ভিডিওতে সাফল্য অর্জন করার পর দর্শকমহলে বহুল প্রসংশিত হয় নোরার নাচ এরপরই হিন্দি সিনেমার টপ রেটেড আইটেম ড্যান্সার সানি লিওনি ও উর্বশী রাউত্তেলাদের টক্কর দিতে দিতে অভিষেক ঘটে নোরা ফাতেহির এবং নিজের প্রতিভার জোরেই নোরা আজ বলিউড ইন্ডাস্ট্রির একটি অতি পরিচিত নাম। ‘সত্যমেব জয়তে’, ‘স্ট্রিট ড্যান্সার’ প্রভৃতি ছবিতে নাচের পাশাপাশি তাকে অভিনয় করতেও দেখা গিয়েছে ক্যামিও হিসেবে।

সোশ্যাল মিডিয়াতেও রীতিমতো জনপ্রিয় নোরার ড্যান্স। নিজের ভক্তদের মনোরঞ্জনের উদ্দেশ্যে প্রায়শই কিছু স্বল্প দৈর্ঘ্যের নাচের ভিডিও তিনি শেয়ার করেন নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে। তেমনই একটি ভিডিও এবার ভাইরাল হল সোশ্যাল মিডিয়ায়, ক্যাজুয়াল লুকের স্বল্প পোশাকে নোরার অসাধারন নাচ মন কেড়েছে দর্শকদের।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026