বলিউড

Nora Fatehi: মুম্বাইয়ের বৃষ্টিতে নাজেহাল নোরা ফাতেহি, গাড়ি থেকে নামতেই তার শাড়ি ধরলেন এক ব্যক্তি, রইল ভিডিও

নোরা ফাতেহি নামটা অপরিচিত নয় কারোর কাছেই। তিনি বলিউডের অন্যতম সুন্দরী অভিনেত্রী। ইতিমধ্যেই বলিউডের একাধিক ছবিতে কাজ করে ফেলেছেন তিনি। হিন্দি ছাড়াও আরো একাধিক ভাষার ছবিতে দেখা মিলেছে অভিনেত্রীর। একজন ভালো অভিনেত্রী হওয়ার পাশাপাশি তিনি যে একজন ভালো নৃত্যশিল্পীও, তা আলাদাভাবে বলে দেওয়ার প্রয়োজন নেই। নোরা ফাতেহি কারণে-অকারণে চর্চায় থাকেন মিডিয়াতে। তিনি বর্তমান প্রজন্মের কাছে স্টাইল স্টেটমেন্টও বটে। তার যেকোন লুকই নেটিজেনদের মধ্যে ভাইরাল হয় নিমেষে।

সম্প্রতি একটি ভিডিওর সূত্র ধরে পুনরায় নেটিজেনদের মাঝে চর্চায় উঠে এসেছেন নোরা ফাতেহি। ভাইরাল হওয়া ভিডিওতে মুম্বাইয়ের চূড়ান্ত বৃষ্টিতে নাজেহাল হতে দেখা গিয়েছে অভিনেত্রীকে। সেই বৃষ্টিতেই নিজের পোশাক নিয়ে চূড়ান্ত সমস্যায় পড়েছিলেন তিনি। গাড়ি থেকে নেমে নিজের মেকাপ ভ্যান পর্যন্ত যেতে অভিনেত্রীকে দুই ব্যক্তির সাহায্য নিতে হয়েছে। তিনি গাড়ি থেকে নামতেই এক ব্যক্তি তার মাথায় ছাতা ধরেন। অন্যদিকে আরেক ব্যক্তি তার শাড়ির নীচের অংশ ধরে তাকে মেকাপ ভ্যান পর্যন্ত পৌঁছে দেন। তাদের মধ্যে এক ব্যক্তি অভিনেত্রীকে বৃষ্টির কথা জিজ্ঞাসা করলে তিনি জানান প্রচন্ড বৃষ্টি হচ্ছে, আর তার জন্য যে তিনি রীতিমতো নাজেহাল হয়ে গিয়েছিলেন, তা তার কথা শুনেই বোঝা গিয়েছে।

তবে এই ভিডিও সোশ্যাল মিডিয়ার পাতায় ভাইরাল হওয়ার পর থেকেই নেটিজেনদের একাংশের মাঝে কটাক্ষের শিকার হয়েছেন এই অভিনেত্রী। কেউ কেউ তাকে সরাসরি বলেছেন, লজ্জা লাগার প্রয়োজন কারণ তিনি অন্য ব্যক্তিকে দিয়ে নিজের পোশাক বহন করিয়েছেন। তবে সেই কথা যে একেবারেই সত্যি নয় তা ভিডিওটি দেখলেই বোঝা যাবে। মুম্বাইয়ের প্রচন্ড বৃষ্টিতে অভিনেত্রী সামলে উঠতে পারছিলেন না। আর সেই কারণেই তিনি সাহায্য নিয়েছিলেন ঐ দুই ব্যক্তির। ইনস্টাগ্রামের মাধ্যমে সেই ভিডিও শেয়ার হওয়া মাত্রই অভিনেত্রী চর্চার আলোয় উঠে এসেছেন নেটিজেনদের একাংশের মাঝে।

‘ডান্স দিওয়ানে জুনিয়র’এর বিচারক অভিনেত্রী। ছোট ছোট বাচ্চাদের সাথে নিয়েই এগিয়ে নিয়ে যাচ্ছেন এই শো। এই সিজনে এই রিয়্যালিটি শোয়ের সঞ্চালনার দায়িত্বে রয়েছেন করাণ কুন্দ্রা। নোরা ফাতেহির পাশাপাশি এই শোতে বিচারকের আসনে রয়েছেন নীতু কাপুর ও মার্জি পেস্তোনজি। এছাড়াও এই রিয়্যালিটি শোয়ের মঞ্চে উপস্থিত থাকেন বলিউড ইন্ডাস্ট্রির একাধিক নামিদামি তারকারা। কালার্স টিভির পর্দায় অনুষ্ঠিত হয় এই শো।

Devparna Acharya

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026