খেলা

IND vs ENG: টেস্ট ক্রিকেটে অনন্য নজির, তিন শতাধিক রান তাড়া করে ৪টি ম্যাচ জিতল ইংল্যান্ড

ভারত-ইংল্যান্ড এজবাস্টন টেস্টে এক অনন্য রেকর্ড গড়েছে বেন স্টোকের ইংল্যান্ড। ম্যাচের দ্বিতীয় ইনিংসে ভারতের ব্যাটিং ব্যর্থতা ছিল ইংল্যান্ডের ম্যাচ জয়ের প্রধান হাতিয়ার। ২০২১ সালে শুরু হওয়া টেস্ট সিরিজের পঞ্চম তথা শেষ ম্যাচ মাটিতে গড়িয়েছিল চলতি মাসের প্রথম দিনে। ভারতেরও ক্রিকেটের ইতিহাসে ইংল্যান্ডের মাটিতে কাঙ্খিত লক্ষ্য অর্জন করার সুবর্ণ সুযোগ ছিল ভারতের সামনে। তবে সিরিজের শেষ ম্যাচে প্রথম ইনিংসের মতো দ্বিতীয় ইনিংসেও ব্যাটিং করতে নেমে তাসের ঘরের মতো ভেঙে পড়ে ভারতের ব্যাটিং লাইন-আপ।

টসে হেরে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছিলেন ইংল্যান্ডের অধিনায়ক বেন স্টোকস। প্রথম ইনিংসে ভারতের তারকা ক্রিকেটারদের ব্যাটিং ব্যর্থতার পরেও ঋষভ পন্থ এবং রবীন্দ্র জাদেজার জোড়া শতকের পর সম্মানজনক স্কোর অর্জন করতে সক্ষম হয় ভারত। রবীন্দ্র জাদেজার সাথে জুটি বেঁধে ব্যক্তিগত ১৪৬ রানের ঝাঁ চকচকে ইনিংস খেলেন ঋষভ পন্থ। অন্যদিকে রবীন্দ্র জাদেজা খেলেন ব্যক্তিগত ১০৪ রানের ইনিংস। মূলত এই দুই ব্যাটসম্যানের ব্যাটিংয়ের উপর নির্ভর করে ভারত প্রথম ইনিংস শেষে ৪১৬ রান সংগ্রহ করে।

৪১৭ রানের লক্ষ্যমাত্রা নিয়ে ব্যাটিং করতে নেমে, ভারতীয় বোলারদের বিধ্বংসী বোলিংয়ে দিশেহারা হয়ে পড়ে ইংরেজ বাহিনী। জনি বেয়ারস্টো ব্যক্তিগত ১০৬ রানের ইনিংস খেলেন। প্রথম ইনিংস শেষে ইংল্যান্ড সব কটি উইকেট হারিয়ে ২৮৪ রান সংগ্রহ করতে সক্ষম হয়। দলের হয়ে জসপ্রীত বুমরাহ ব্যক্তিগত ৩টি এবং সিরাজ ব্যক্তিগত ৪টি উইকেট দখল করেন।

শত রানের লিড নিয়ে ভারত দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করতে নেমে চরম ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়ে। দলের হয়ে চেতেশ্বর পুজারা ব্যক্তিগত ৬৬ এবং ঋষভ পন্থ ব্যক্তিগত ৫৫ রানের ইনিংস খেলেন। ২৪৫ রানে ভারতের দ্বিতীয় ইনিংস শেষ হলে ৩৪৮ রানের বিশাল লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে ৩ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয়। দলের হয়ে দ্বিতীয় ইনিংসে জো রুট ব্যক্তিগত পরাজিত ১৪২ এবং জনি বেয়ারস্টো অপরাজিতা ১১৪ রানের ইনিংস খেলেন। ফলশ্রুতিতে খুব সহজে ভারতের বিরুদ্ধে ম্যাচ জিতে নেয় ইংল্যান্ড। এই নিয়ে চারবার তিন শতাধিক রান তাড়া করে ম্যাচ জেতার রেকর্ড গড়ল।

Kriti Lekha Shome

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026