নোরা ফাতেহি নামটা অপরিচিত নয় কারোর কাছেই। তিনি বলিউডের অন্যতম সুন্দরী অভিনেত্রী। ইতিমধ্যেই বলিউডের একাধিক ছবিতে কাজ করে ফেলেছেন তিনি। হিন্দি ছাড়াও আরো একাধিক ভাষার ছবিতে দেখা মিলেছে অভিনেত্রীর। একজন ভালো অভিনেত্রী হওয়ার পাশাপাশি তিনি যে একজন ভালো নৃত্যশিল্পীও, তা আলাদাভাবে বলে দেওয়ার প্রয়োজন নেই। নোরা ফাতেহি কারণে-অকারণে চর্চায় থাকেন মিডিয়াতে। তিনি বর্তমান প্রজন্মের কাছে স্টাইল স্টেটমেন্টও বটে। তার যেকোন লুকই নেটিজেনদের মধ্যে ভাইরাল হয় নিমেষে। সম্প্রতি পুনরায় নোরা ফাতেহি মিডিয়াতে চর্চায় উঠে এসেছেন নিজে রাজকীয় সাজের জন্যই।
অভিনেত্রীকে একেবারে রাজকীয় সাজে দেখা গিয়েছে স্টুডিও পাড়াতেই। রয়্যাল ব্লু রঙের অফ-শোল্ডার, হাই থাই স্লিটেড পোশাকে দেখা মিলেছে তার। নিজের সাজ পূরণ করার জন্য ঐ একই রঙের লম্বা গ্লাভস পরেছিলেন তিনি। পাশাপাশি মানানসই অলংকারেও সেজে উঠেছিলেন নোরা ফাতেহি। মেসি হেয়ারে হস্টেল বেঁধেছিলেন তিনি। শুটিং ফ্লোরে প্রবেশ করার আগেই পাপারাজিৎদের ক্যামেরার সামনে এই পোশাকে পোজ দিয়েছিলেন নোরা ফাতেহি।
অভিনেত্রীর এই লুক প্রকাশ্যে আসার পর থেকেই শোরগোল পড়েছে নেটদুনিয়ায়। নেটনাগরিকদের একাংশ কটাক্ষও করেছেন অভিনেত্রীকে। অনেকের মতে, অভিনেত্রী গরমের মধ্যে এই পোশাক পরে কিভাবে রয়েছেন? তবে এই ধরনের বিষয়ে অভিনেত্রী বিশেষ পাত্তা দিতে নারাজ। এবারেও তার অন্যথা হয়নি।
বর্তমানে ‘ডান্স দিওয়ানে জুনিয়র’এর বিচারক অভিনেত্রী। ছোট ছোট বাচ্চাদের সাথে নিয়েই এগিয়ে নিয়ে যাচ্ছেন এই শো। এই সিজনে এই রিয়্যালিটি শোয়ের সঞ্চালনার দায়িত্বে রয়েছেন করাণ কুন্দ্রা। নোরা ফাতেহির পাশাপাশি এই শোতে বিচারকের আসনে রয়েছেন নীতু কাপুর ও মার্জি পেস্তোনজি। এছাড়াও এই রিয়্যালিটি শোয়ের মঞ্চে উপস্থিত থাকেন বলিউড ইন্ডাস্ট্রির একাধিক নামিদামি তারকারা। কালার্স টিভির পর্দায় অনুষ্ঠিত হতে চলেছে এই শো। এই শোয়ের একাধিক প্রোমো প্রায়ই ভাইরাল হতে দেখা যায় নেটমাধ্যমে। সম্প্রতি এই রিয়্যালিটি শোয়ের মঞ্চেই অভিনেত্রীকে এই পোশাকে দেখা গিয়েছে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…