অভিনেত্রী মাধুরী দীক্ষিত (Madhuri Dixit) মানেই নব্বইয়ের দশকের ‘তেজাব’-এর মোহিনী অথবা ‘হাম আপকে হ্যায় কৌন’-এর নিশা। ‘ধক ধক গার্ল ‘ মাধুরীর আদায় ফিদা সতেরো থেকে সাতাশি। বলিউডের সুন্দরী অভিনেত্রী তথা মোহময়ী নর্তকী বললেই সবার আগে মনে আসে মাধুরীর নাম। একসময় মাধুরী যেমন পুরুষদের হৃদয়ে ঝড় তুলতেন, তেমনি মেয়েরা হতে চাইতেন মাধুরীর মতো সুন্দরী। সম্প্রতি শুরু হয়েছে কালার্স চ্যানেলের জনপ্রিয় ডান্স রিয়েলিটি শো ‘ডান্স দিওয়ানে সিজন-3’। এই ডান্স রিয়েলিটি শোয়ে সব বয়সের পুরুষ ও নারীরা অংশগ্রহণ করতে পারেন। এই কারণে ডান্স দিওয়ানের প্রতিযোগীদের তিনটি বিভাগে ভাগ করা হয়, যথা- ফার্স্ট জেনারেশন, সেকেন্ড জেনারেশন, থার্ড জেনারেশন। ফার্স্ট জেনারেশনের প্রতিযোগীরা শিশু ও টিন এজ। সেকেন্ড জেনারেশনের প্রতিযোগীরা যুবক-যুবতীরা এবং থার্ড জেনারেশনের প্রতিযোগীরা প্রৌঢ়-প্রৌঢ়ার দল। ‘ডান্স দিওয়ানে সিজন-3′-এর বিচারকের আসনে রয়েছেন মাধুরী দীক্ষিত, ডান্স কোরিওগ্রাফার ধর্মেশ (Dharmesh) এবং অপর এক ডান্স কোরিওগ্রাফার ও স্টেজ ডিরেক্টর তুষার কালিয়া (Tushar Kalia)। শোয়ের সঞ্চালনা করছেন রাঘব (Raghav)।
সম্প্রতি ‘ডান্স দিওয়ানে সিজন 3′-এর মঞ্চে বিশেষ অতিথি হয়ে এসেছিলেন ‘সাকি গার্ল’ নোরা ফতেহি (Nora Fatehi)। নোরার পরনে ছিল রূপোলি রঙের ফুলস্লিভ গাউন। শোয়ের মাঝে একটু অবসর পেতেই ‘মেরা পিয়া ঘর আয়া’-র সাথে নোরা ও মাধুরী নেচে ইন্সটাগ্রাম রিল বানিয়েছেন। মাধুরী নিজেই এই ইন্সটাগ্রাম রিলটি শেয়ার করেছেন। মাধুরীর পরনে ছিল লাল-সাদা ঘাগরা। নোরা ও মাধুরীর যুগলবন্দী দেখে আপাতত ফিদা নেটদুনিয়া।
নোরা ফতেহি খবরের শিরোনামে আসেন কালার্স চ্যানেলের জনপ্রিয় শো ‘বিগ বস’-এ অংশগ্রহণ করে। ‘বিগ বস’ জিততে না পারলেও নোরা ফতেহি টেলিভিশনের জনপ্রিয় মুখ হয়ে ওঠেন। এরপরই আসতে শুরু করে ফিল্মে আইটেম ডান্স করার অফার। কয়েকটি দক্ষিণ ভারতীয় ফিল্মে আইটেম ডান্স করার পর নোরার কাছে আসে জন আব্রাহাম (John Abraham) অভিনীত ‘সত্যমেব জয়তে’ ফিল্মে আইটেম ডান্সের অফার। এই ফিল্মে ‘দিলবর’ গানটি রিক্রিয়েট করা হয়। এই গানের সঙ্গে বেলি ডান্স করেন নোরা। একসময় মডেল-অভিনেত্রী সুস্মিতা সেন(susmita sen)-এর একটি ফিল্মে ‘দিলবর’ গানটি ব্যবহার করা হয়েছিল। সেই সময় এই গানে সুস্মিতার পারফরম্যান্স প্রশংসনীয় হয়েছিল। নোরার ‘দিলবর’ ভিডিওটি রিলিজ করার পরেই সুস্মিতার সঙ্গে নোরার তুলনা শুরু হয়। কিন্তু সুস্মিতা সেন নোরার ‘দিলবর’কে নিজের ব্যক্তিগত পছন্দের তালিকায় স্থান দেন। তিনি বলেন, নোরার মত ডান্সার ‘দিলবর’কে পরিপূর্ণ করেছে। এরপর নোরাকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি। এই মুহূর্তে তিনি বলিউডের অন্যতম ব্যস্ত আইটেম ডান্সার।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…