দেশ

টিকা নেওয়ার পরেও করোনা আক্রান্ত যোগী আদিত্যনাথ, কাজকর্ম হবে ভার্চুয়ালি

দিন কয়েক আগে টিকা গ্রহণ, তারপরেই করোনার আক্রমণ। এরকমভাবে করণায় আক্রান্ত বহু মানুষ হয়েছেন। আর এবারে টিকা গ্রহণের পর করোনা ভাইরাসে আক্রান্ত হলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। আপাতত তিনি রয়েছেন আইসোলেশনে, কিন্তু উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী বলে কথা, তাই কাজকর্ম সামলাতে হচ্ছে বৈকি। তবে শুধুমাত্র যোগী নিজে নন, তার কার্যালয়ের বেশ কয়েকজন করোনা আক্রান্ত হয়েছেন।

টুইটারে তিনি বলেছেন, “আমার কার্যালয়ের কয়েকজন কর্মী করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। সেই আধিকারিকরা আমাদের সংস্পর্শে এসে ছিলেন। সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণের জন্য আমি হোম আইসোলেশন এ যাচ্ছি। তবে ভার্চুয়ালি যাবতীয় কাজকর্ম কিন্তু চলবে।”

প্রসঙ্গত উল্লেখ্য, গত ৫ এপ্রিল তারিখে লখনৌ শহরে করোনা ভাইরাস টিকার প্রথম ডোজ নিয়েছিলেন যোগী আদিত্যনাথ। আর তাকে দেওয়া হয়েছিল একেবারে স্বদেশী ভ্যাকসিন অর্থাৎ ভারত বায়োটেক এর কোভ্যাকসিন।

শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় সিভিল হাসপাতালে স্বদেশী ভ্যাকসিনের প্রথম ডোজ গ্রহণ করে টুইটারে টুইট করেছিলেন যোগী আদিত্যনাথ। সকলের কাছে আর্জি রেখেছিলেন যেন খুব তাড়াতাড়ি সকলে করোনা ভাইরাসের টিকা গ্রহণ করেন। কিন্তু আজকে দুপুরে জানা গেল তিনিও করোনা আক্রান্ত।

John Fabian

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026